‘অনুদান প্রচার করার বিষয় নয়’, অক্ষয় কুমারের ২৫ কোটির অনুদেন নিয়ে কটাক্ষ শত্রুঘ্নর

নিউজটাইম ওয়েবডেস্ক :  ​করোনা মোকাবিলায় একযোগে লড়ছেন দেশের প্রতিটি মানুষ। ইতিমধ্যেই দেশবাসীর জন্য একাধিক প্য়াকেজও ঘোষণা করা হয়েছে মোদী করকারে তরফে। দেশের এই সংকটের দিনে দেশের সরকারের পাশে দাঁড়িয়েছে ক্রিড়া থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা। আর সেই রূপলী পর্দার তারকাদের তালিকায় নাম রয়েছে অভিনেতা অক্ষয় কুমারের। দেশকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করতে প্রথমে ২৫ কোটি এবং পরে আরও ৩ কোটি টাকার অনুদান দেন অভিনেতা। কিন্তু সেই আর্থিক সাহায্য় নিয়েই এবার অক্ষয় কুমারকে আক্রমণ শানালেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকার দেন শত্রুঘ্ন সিনহা। সেখানে অক্ষয় কুমারের আর্থিক অনুদেনের বিষয়ে মুখ খুলতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, দান বা অনুদানের বিষয় সবসময় গোপন রাখতে হয়। এটি বড়াই করে প্রকাশ করার কোন বিষয় নয়। আর্থিক সহায়তা নিয়ে এইভাবে সকলের সামনে আলোচনা করলে তার কোন মূল্য় থাকেনা বলেও জানান শত্রুঘ্ন। একইসাথে এদিন তিনি শোবিজ ইন্ডাস্ট্রির প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন অক্ষয় কুমারকে। 

প্রসঙ্গত, ভারতে করোনা মোকাবিলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি অনুদান দেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু সেখানেই থেমে না থেকে তিনি ফের বিমসি-কে আরও ৩ কোটির অনুদান দেন। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube