নিউজটাইম ওয়েবডেস্ক :
আজ নববর্ষ। কিন্তু বাংলা বছরের প্রথম দিনটে উৎযাপনের জন্য নেই ইতিবাচক পরিস্থিতি। করোনার ছোবলে বিধ্বস্ত হয়ে পড়েছে গোটা দেশ। তাই মঙ্গলবার তথা নববর্ষের দিনে সকালেই আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গৃহবন্দি থাকেলও বছরের প্রথম দিনটিকে সাধ্য মতো পালম করার চেষ্টা করছেন বাঙালি। আর এই মুহুর্তে নতুন বছরকে আলিঙ্গন করে নিতে তৎপর হয়েছেন টলি পাড়ার তারকারা। সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্য়মে এদিন সকলকেই একদিকে যেমন নববর্ষের শুভেচ্ছা বার্তা জানালেন ঠিক সেভাবেই দেশ যেন খুব শীঘ্রই এই সংকট থেকে মুক্তি পায় তাও এদিন কামনা করেন তাঁরা।
একইসাথে এদিন নববর্ষের শুভেচ্ছা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে নুসরত, ঋতুপর্না সেনগুপ্ত, মিমি চক্রবর্তী পাওলি দাম, দেব, রাজ-শুভশ্রী এবং আরও অনেকেই।
এদিন একটি ভিডিও শেয়ার করে টলি তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে.. শুভ নববর্ষ। বাড়িতে থাকবেন। ভালো থাকবেন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালবাসা”
নববর্ষের দিন সকাল থেকেই তারকাদের শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে সোশ্য়াল মিডিয়ায়। এদিন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে বললেন, বাড়িতে থেকেই এবার নববর্ষ পালিত হোক। সকলেই বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। একইসাথে এদিন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মী, জরুরি বিভাগের কর্মী ও সাংবাদিকদের কুর্নিশ জানান তিনি। একইসাথে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য়ে অভিনেত্রী বলেন, “যারা আমাদের বাড়িতে থাকাটাকে আরও মজাদার করে তুলেছে তাদের সবার জন্যও রইল আমার আন্তরিক অভিবাদন। আশা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক।”
এদিন ইনস্টাগ্রামে নববর্ষের শুভেচ্ছাবার্তা জানালেন ঋতুপর্না।
কিছুটা ফিল্মি স্টাইলে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ-অভিনেতা দেব।
শুভেচ্ছাবার্তা দিয়েছেন পাওলি দাম।
একেবারে বাঙালিয়ানা এদিন ফুটে উঠেছে রাজ-শুভশ্রী সাজে। ইনস্টাগ্রেমে নিজেদের ছবি শেয়ার করে সকলকেই এদিন নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকাদম্পতি।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

