করোনার র‍্যাপিড টেস্টিং, ভারতকে ৬,৫০০০০ কিট পাঠাচ্ছে চিন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে রয়েছেন দেশের প্রতিটি মানুষ। দেশের এই কঠিন পরিস্থিতিতে মারণ ভাইরাস করোনার র‍্যাপিড টেস্ট করার জন্য় ভারতকে ৬ লক্ষ ৫০ হাজার কিট পাঠাচ্ছে চিন। আগামী ১৫ দিনের মধ্য়েই সেগুলি ভারতকে পাঠানো হবে বলে জানিয়েছেন চিনস্থিত ভারতের দূত বিক্রম মিশ্রি। 

 বৃহস্পতিবারই ভারতের উদ্দেশে কিটগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতির সংবাদ সংস্থা।  এবিষয়ে বিক্রম মিশ্রি একটি ট্যুইটও করেছেন। সেখানে তিনি লেখেন, “র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট সহ মোট ৬৫০০০০ কিট ভারতকে পাঠাচ্ছে চিন, এদিন গুয়াংঝু বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে পাঠানো শুরু হয়েছে”।

করোনার আতুড়ঘর চিন হলেও, বর্তমানে সেখানকার পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। সপ্তাহ খানেক আগে থেকেই বিভিন্ন ফ্যাক্ট্রি খুলে ফেলার ছাড়পত্র দেয় সেদেশের সরকার। তারপরেই বিভিন্ন ধরনের মেডিক্য়াল সামগ্রী তৈরি শুরু করে তারা। সেই মর্মে এখন বিশ্বের বিভিন্ন দেশে পিপিই কিট সহ ভেন্টিলেটর সরবরাহ করছে চিন। ইতিমধ্য়েই সরকারি এবং বেসরকারি কোম্পানিগুলির তরফে চিনের কাছে বহু অর্ডার এসেছে বলে জানা গিয়েছে। 

ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়িয়েছে ১২ হাজার। মৃতের সংখ্য়া ৪১৪। এই পরিস্থিতিতে ১৫ মিলিয়ন পিপিই কিটের পাশাপাশি ৩ মিলিয়ন টেস্টিং কিট চিনকে ভারত অর্ডার দিয়েছিল বলে জানান বিক্রম মিশ্রি। এবিষয়ে চিনের সরকারের সাথে কথা বলার পর গুরুত্বপূর্ণ ফার্মগুলিকে সেগুলির অর্ডার দেওয়া হলেছে। মনে করা হচ্ছে করোনা মোকাবিলায় এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ঠিকঠাক ভাবে ভারতে পৌঁছে গেলে ভারত-চিন  সম্পর্ক বেশ খানিকটা মজবুত হবে।  

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube