নিউজটাইম ওয়েবডেস্ক : ‘বাংলায় বেশি মানুষ মারা গেলে খুশি হবেন নাকি?’ করোনা নিয়ে তথ্য় গোপনের অভিযোগ প্রসঙ্গে এদিন বিরোধীদের একহাত নিলেন মমতা বন্দোপাধ্য়ায়। একইসাথে নাম না করে বিজেপি সরকার পলিটিক্যাল ভাইরাস ছড়াচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে প্রথম থেকেই তথ্য় গোপনের অভিযোগ তোলা হয় মমতা সরকারের বিরুদ্ধে। বিশেষ করে মোদী সরকারের তরফে এই অভিযোগ বেশি ওঠে। বুধবার তারই জবাবেই নবান্নে সংবাদিক বৈঠকে বিরোধীদের আক্রমণ শানালেন মমতা। তাঁর কথায়, ‘এখন অনেকেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। করোনা ভাইরাস নয়, এরা ছড়াচ্ছে পলিটিক্যাল ভাইরাস।’ এদিন এখানেই না থেমে মুখ্য়মন্ত্রী আরও বলেন, ‘বাংলায় বেশি মানুষ মারা গেলে খুশি হবেন নাকি? যা রিপোর্ট দেওয়ার অডিট কমিটিই সবই দিচ্ছে। কোনও বাড়িয়ে-কমিয়ে দেখানো হচ্ছে না।’ মুখ্যসচিব রাজীব সিনহা এদিন নবান্নে জানান, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১৩২। কিন্তু গত ২৪ ঘন্টায় নতুন করে কোন মৃত্য়ুর খবর নেই। এমনকি ৪২ জন ইতিমধ্য়েই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সরকারি তথ্য বলছে, রাজ্য়ে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৮৪৯৬ জন। কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে ১৮১২২ জনের। হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ২৩৯৫ জন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

