উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা জুনে, জানালেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা যখন রাজ্য়ে থাবা বসায় ঠিক তখনই স্কুল-কলেজগুলি ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মমতা সরকার। আর তার ফলে বন্ধ হয়ে যায় উচ্চমাধ্য়মিক পরীক্ষাও। কিন্তু স্কুল বন্ধ থাকলে কীভারে সব শ্রেনীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে সেবিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্য় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল পড়ুয়াদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। এবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্ন থেকে জানালেন, উচ্চ মাধ্যমিকের যে তিনটি পরীক্ষা বাকি ছিল তা হবে জুন মাসে। এছাড়া একাদশ শ্রেনীর সকলকে পাশ করিয়ে দেওয়ার পাশাপাশি করোনার প্রকোপ কম হলে কেবলমাত্র ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে কলেজ ও বিশ্ববিদ্যালগুলিতে। 

করোনা আতঙ্ক না কমায় সম্প্রতি ১০ জুন পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মমতা সরকার। কিন্তু জুন মাসে উচ্চমাধ্য়মিক পরীক্ষা ঘোষনার ফলে এটা স্পষ্ট যে, জুন মাসে স্কুল খোলার পরেই পরিক্ষায় বসতে হবে উচ্চমাধ্য়মিকের পরীক্ষার্থীদের। অন্য়দিকে  স্নাতক, স্নতকোত্তর, ইঞ্জিনিয়ারিং-সহ সমস্ত ক্ষেত্রের পড়ুয়াদের একটা করে সেমিস্টার এগিয়ে দেওয়া হবে বলেও বুধবার নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী। তবে ফাইনাল সেমিস্টার পরীক্ষাটি সকলকেই দিতে হবে। 

স্কুল বন্ধ থাকলেও পঠনপাঠান যাতে চালু থাকে তাই আগেই বিকল্প কোন ব্য়বস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর ঠিক সেকারনেই অনলাইনে ও বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে চলছে পড়াশোনা। কিন্তু এদিন ফের মুখ্য়মন্ত্রী জানিয়ে দিলেন উচ্চমাধ্যমিক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার পরীক্ষায় শুধুমাত্র পড়ুয়েদের দিতে হবে। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube