অনলাইনে মদের হোম ডেলিভারি! প্রতারণার ফাঁদে পড়তে পারেন অপনিও

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষনা করেন। এই লকডাউনের জেরে বন্ধ রয়েছে দোকানপাট বন্ধ ও যান চলাচল থেকে শুরু করে আরও অনেক পরিষেবা। তবে বেশ কিছু প্রয়োজনীয় পণ্য়ের ও জরুরি পরিষেবার ক্ষেত্রে রয়েছে ছাড়। ২১ দিনেক পরেও লকডাউন বৃদ্ধি করায় সরকারের তরফে রাজ্যগুলির ক্ষেত্রে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকেই মদ না পাওয়ায় প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে সুরাপ্রেমীদের। কি করলে মিলবে একটু মদ তা নিয়েই বেশি চিন্তিত তাঁরা। তাই সকলেই খুঁজে বেড়াচ্ছেন মদের হোম ডেলিভারি দেয় এরকম কোন সংস্থাকে। কিন্তু সেখানেই যে পাতা বড়সড় ফাঁদ, তা আর কে জানে। তাই যদি লোভে পড়ে মদের হোম ডেলিভারির বিজ্ঞাপন দেখে মদ কিনতে যান তাহলে এবার অপনিও খোয়াতে পারেন অপনার ব্যাঙ্ক ব্যালেন্স। 

মদের হোম ডেলিভারি নিয়ে রটেছে নানান গুজব। আর সেই গুজবকেই মহাস্ত্র করে প্রতারণা শুরু করেছেন জালিয়াতরা। সম্প্রতি, একটি খবর জানানো হয় বিভিন্ন সংবাদমাধ্য়মে। সেখানে বলা হয়, রাজ্যে শুরু হচ্ছে মদের হোম ডেলিভারি। এই খবর জানার পর মদ্যপ্রেমীরা যে বেশ খুশি হয়েছিলেন তা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু এই তথ্য় ভুয়ো বলে ঘন্টাখানেকের মাথায় জানিয়ে দেয় সরকার। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এখনও সেই খবর ঘুরে বেড়াচ্ছে। তার সুযোগ নিয়েই প্রতারণার ফাঁদ পেতে বসেছে প্রতারকেরা। ইতিমধ্য়েই সেই জালিয়াতির ফাঁদে পা দিয়েছেন দুই ব্যক্তি। নেশা মেটাতে ফেসবুক থেকে পাওয়া এক বজ্ঞাপন থেকে নম্বর নিয়ে ফোন করে মদের অর্ডার দেন তাঁরা। আগেই মদের দাম মেটালে তবেই তা হোম ডেলিভারি দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু টাকা পেমেন্ট করে দিলেও আর পৌঁছায়না মদ। জানা গিয়েছে প্রতারিত ওই দুই ব্যক্তি বারাসত ও মধ্যমগ্রামের বাসিন্দা। 

বিষয়টি খতিয়ে দেখতে ফের ওই নম্বরে যোগাযোগ করা হয়। মদের প্রসঙ্গে কথা বলতেই তারা মদের হোম ডেলিভারি করেন বলে জানায়। এমনকি মদ কিনতে হলে আগে মদের দাম মেটানোর কথাও বলে। কিন্তু এরপর বেশ কিছু প্রশ্ন তাদের উদ্দেশ্য়ে করা হলে কিছু আঁচ করতে পেরে ফোন কেটে দেয় প্রাতারকেরা। সাথে সাথেই পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়। ওি নম্বরটি ট্রেস করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় পুলিশ। একইসাথে সকলকে সতর্কতার সাথে কাজ করার পরামর্শ দেন। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube