কোয়ারেন্টাইনে অধিকাংশ স্বাস্থ্য়কর্মী, বন্ধ হল হাওড়া জেলা হাসপাতাল

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আগেই বন্ধ করা হয়েছিল আউটডোর বিভাগ। তবে হাসপাতালের অধিকাংশ স্টাফ কোয়ারেন্টাইনে থাকায় এবার বন্ধ করে দেওয়া হল এমারজেন্সি বিভাগও। যার জেরে হাওড়া জেলা হাসপাতালে একেবারেই বন্ধ করে দেওয়া হল রোগী ভর্তি। পুরো হাসপাতাল স্য়ানিটাইজ করে তবেই পরিবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। 

দিন কয়েক আগে করোনা রোগীদের ভর্তি নেওয়া বন্ধ করে দেওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। একইসাথে বন্ধ করা হয় আইসোলেশন ওয়ার্ডও। করোনা উপসর্গ নিয়ে কোন রোগী হাসপাতালে এলেই তাঁদের পাঠানো হচ্ছিল উলুবেড়িয়া ইএসআই হাসপাতাল নাহলে সঞ্জীবনী বেসরকারি হাসপাতালে। কিন্তু বুধবার হাসপাতালের একটি কোলাপ্সেবেল গেটে তালা ঝুলিয়ে দেোয়া হয় বলে খবর। 

হাসপাতালের বেশিরভাগ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টাইনে থাকার ফলে মঙ্গলবার পর্যন্ত মাত্র কয়েকজন নার্স ও চিকিৎসককে নিয়েই চলছিল এমারজেন্সি বিভাগ। কিন্তু বুধবার সেই বিভাগও বন্ধ করে দেওয়া হল। তবে হাসপাতাল স্য়ানিটাইজ করা হলে ফের  চিকিৎসা পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন সিএমএইচ বীরেন্দ্র প্রসাদ সাউ। 

 

 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube