করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ গুগলের, পাওয়া ‌যাবে সমস্ত তথ্য একটি ক্লিকেই

নিউজটাইম ওয়েবডেস্ক : গুগলের ভারতীয় ওয়েবসাইটে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহ‌যোগিতায় থাকবে করোনা সম্পর্কিত তথ্য। করোনা সংক্রমণ নিয়ে আপডেটেড খবর সাধারণ মানুষ প‌র্যন্ত পৌঁছে দিতে বিশেষ করে বানানো হচ্ছে এই সাইট।

গুগলের ওয়েবসাইটে ভারতীয় সংস্করণে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে ‌যেখানে গুগল করোনার তথ্যের জন্যে ডেডিকেটেড কিছু ফিচার আনছে ‌যার সাহা‌য্যে সাধারণ মানুষ সহ‌জেই করোনা সম্পর্কিত ‌যে কোনো তথ্য পেয়ে ‌যাবে।

গুগলের এই নতুন ফিচারে গোটা দেশে বিভিন্ন জায়গায় প্রায় ১৫০০ টি অস্থায়ী খাবার সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে, সেই সমস্ত কেন্দ্র গুলির খোঁজ বিস্তারিত ভাবে দেওয়া আছে। ‌যা ইংরিজী ছাড়াও দেখতে পাওয়া ‌যাবে হিন্দি, মারাঠি ও অন্যান্য ‌যে কোনো ভারতীয় ভাষাতে।

প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার পর দেশের নানান শহরে আটকে থাকা পরি‌যায়ী শ্রমিকরা উপার্জন ও আশ্রয় হারায়। এবং লকডাউনের জন্য তাঁরা কেউই ফিরে ‌যেতে পারেননি তাঁদের নিজের নিজের রাজ্যে। এদের জন্যে সংশ্লিষ্ট রাজ্য গুলি আশ্রয়ের ব্যবস্থা করলেও সেই জায়গা প‌র্যন্ত পৌঁছতেই পারছেন না অনেকে। তাঁদের জন্য এই ব্যবস্থা বেশ উপ‌যোগী।

গুগলের হোম পেজে গিয়ে ‌যে কোনো ভাষাতে শেল্টারের অবস্থান সম্পর্কে প্রশ্ন করলেই নিমেষের মধ্যে পাওয়া ‌যাবে উত্তর। এই জন্য আরও অনেক ভারতীয় আঞ্চলিক ভাষা অন্তর্ভুক্ত করছে গুগল। এই আশ্রয়হীন মানুষের কথা মাথায় রেখে এই ফিচার গুলি একেবারে নিম্ন মানের ফোনগুলিতেও পাওয়ার ব্যবস্থা করেছে গুগল। ভোডাফোন ও আইডিয়ার মত নেটওয়ার্ক সংস্থা গুলিও সাহা‌য্য করছে এই উদ্যোগে।

করোনা সংক্রান্ত তথ্য, কোথায় সংক্রমণের হার কতটা, কোথায়ই বা মানুষ আটকে রয়েছে এই সমস্ত তথ্যও গুগলে পাওয়া ‌যাবে, ‌যা এই আন্তর্জাতিক সংস্থা তাদের স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত আপডেট করছে। এই ব্যবস্থায় উপকৃত হচ্ছে সরকারি কেন্দ্রগুলিও। কোভিডের প্রকোপ কোথায় কিরকম তা একেবারে সঠিক ভাবে জানা ‌যাচ্ছে একটি ক্লিকেই।

এছাড়াও এখানে সাধারণ মানুষ তাঁদের আশেপাশে কোথায় খাবার ও অন্যান্য অত্যবশ্যকীয় পণ্য পাওয়া ‌যাবে তার খোঁজও পাবেন। এছাড়াও করোনা ভাইরাস সংক্রান্ত আরও নানান তথ্য পাওয়া ‌যাবে গুগলে ‌যা সাধারণ মানুষকে সচেতন করে তুলবে সংক্রমণ সম্পর্কে।  

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube