দেশে ২ প্রজাতির বাদুড়ের শরীরে করোনার সংক্রমণ, গবেষনায় উঠে এল চাঞ্চল্য়কর তথ্য়

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার বাদুড়ের শরীরেও মিলল করোনা ভাইরাসের হদিশ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এদিন একটি রিপোর্ট পেশ করে। যার থেকে জানা গিয়েছে, দেশের ৪ টি রাজ্যের দুই প্রজাতির বাদুড়ের মধ্যে রয়েছে করোনার সংক্রমণ। বলাবাহুল্য ভারতে প্রায় ১১৭টি প্রজাতির বাদুড় রয়েছে।

পূর্ববর্তী একাধিক ভাইরাসের উৎসস্থল পর্যালোচনা করলে দেখা যাবে, প্রায় বেশ কয়েকটি ভাইরাসের মূলে রয়েছে বাদুড়। যেমন হেন্দ্র, ইবোলা এমনকি নিপা। কয়েকবছর আগে টেরোপাস মেডিয়াস বাদুড় থেকে কেরলে নিপা ভাইরাস সংক্রমন ছড়ায়। তাই প্রথম থেকেই অনেকে করোনার সাথেও বাদুড়ের যোগসুত্র খোঁজার চেষ্টা করেছেন। আইসিএমআর-এর রিপোর্টে সেই আশঙ্কাই ঠিক হতে চলেছে বলে মনে করা হচ্ছে। 

১৩ এপ্রিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের গবেষকেরা একটি গবেষণাপত্র পেশ করেন। সেখানে বলা হয়েছে, “বাদুড়ে করোনাভাইরাস রয়েছে কিনা তা জানার জন্য ২০১৮-১৯ সালে সংগৃহীত মেডিয়াস ও রাউসটাস প্রজাতির বাদুড়ের লালারস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা চালান তাঁরা। সেই পরীক্ষায় বাদুড়ের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। কেরল, হিমাচল, তামিলনাড়ু ও পুদুচেরি- এই ৪ জায়গায় বাদুড়ের উপর পরীক্ষা করা হয়। এবং সেই রিপোর্ট পজেটিভ আসে।”  এই রিপোর্টকে ঘিরে ফের নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য। 

করোনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে বিশ্ববাসী। কিভাবে এই প্রণঘাতী ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব তা নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের তাবড় তাবড় গবেষকেরা। চলছে এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের কাজ। এরইমধ্যে আইসিএমআর-এর গবেষণায় উঠে আসা তথ্য এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কোন অস্ত্র হয়ে উঠবে কি না তা সময় বলবে।  

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube