লকডাউনে হাইওয়ে চলাচলরত ট্রাক মেরামতির দোকান থাকবে খোলা

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনে আগামী ২০ তারিখ থেকে কিছুটা শিথিল হবে। বিশেষ করে হটস্পট বা হটস্পট হতে পারে এমন এলাকা ছাড়া পণ্য পরিবহণে ছাড় দেওয়া হয়েছে। যোগান নিশ্চিত করতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, পণ্য পরিষেবায় ব্যবহার করা ট্রেন, লরি ও অন্যান্য মাধ্যমকে আটকানো হবে না। এই পরিষেবায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো যেতে পারে। ফলে হাইওয়েতে ধাবা, ট্রাক-লরি মেরামতির দোকানও খোলা থাকবে।

এদিন প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে যে, রাজ্যগুলিকে কেন্দ্রীয় গাইডলাইন মেনে চলতে হবে। তবে, প্রয়োজনে রাজ্যগুলো নির্দেশিকা কঠোর করতে পারে। প্রধানমন্ত্রী মঙ্গলবারই জানিয়েছিলেন বুধবার লকডাউনের গাইডলাইন প্রকাশিত হবে। মূলত কৃষি ও বেশকিছু শিল্পকার্যকলাপের উপর ছাড় ঘোষণা হতে পারে। এদিন নির্দেশিকায় তারই প্রতিফলন দেখা গেল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube