গুজবের জেরে জমায়েত, গ্রেফতার বান্দ্রায় ক্ষুধার্ত শ্রমিক জানজটের মূল অভিযুক্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভয়ে কাঁটা গোটা দেশ। দিন দিন যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে চিন্তায় ঘুম উড়েছে দেশরাসীর। এই পরিস্থিতিতে মঙ্গলবার মহারাষ্ট্রের বান্দ্রা স্টেশন চত্বরে শ্রমিকদের জমায়েত আরও একবার মনে করিয়ে দিয়েছিল দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনালের ঘটনাকে। তারপর ফের বান্দ্রার এই ঘটনায় আরও একবার চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা দেশে। 

কিন্তু হঠাৎ করে কেন স্টেশন চত্ত্বরে জমায়েত করেন পরিযায়ী শ্রমিকেরা? পুলিশ সুত্রে জানা গিয়েছে, শ্রমিকদের পেছনে উষ্কানিমূলক বার্তা রয়েছে বিনয় দুবে নামে এক ব্যাক্তির। তিনিই নাকি শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেন। এই কঠিন পরিস্থিতিতে বাড়ি ফেরার আশায় পরিযায়ী শ্রমিকেরাও ভিড় জমাতে শুরু করেন বান্দ্রা স্টেশনে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিনয়ের পোস্ট করা তথ্য ছিল ভুয়ো। আর সেই ফাঁদের পা দিয়েছিলেন শ্রমিকেরা। তবে ইতিমধ্য়েই অভিযুক্ত বিনয় দুবেকে গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বই পুলিশের অভিযোগ, একবার নয় বরং একাধিকবার ওই ফেসবুক ইউজারের প্রোফাইল থেকে গুজব ছড়াতে থাকে। পরে অবশ্য় সেই পোস্টগুলি ডিলিটও করে দেওয়া হয়। এরপরেই গুজব ছড়ানোর অভিযোগে ১৮৮ ধারা ও মহামারি আইনের অধীনে একাধিক মামলা দায়ের করা হয় বিনয়ের বিরুদ্ধে। তবে শুধু বিনয় নন, এই ভুয়ো তথ্য রাটানোর জন্য তাঁর সাথে আরও এক হাজার মানুষের বিরুদ্ধে মহামারি আইনের অন্তর্গত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, করোনা মোকাবিলার স্বার্থে দেশজুড়ে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্তক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মঙ্গলবার সেই লকডাউনকে উপেক্ষা করেই মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে এসে উপস্থিত হন কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। তআঁদের দাবি, তাঁরা দিনের পর দিন খাবার ও পানীয় জল পাচ্ছেননা। তাই তাঁরা বাড়ি ফিরতে চান। অবশেষে পুলিশের লাঠিচার্যের ফলে ছেদ পড়ে জমায়েতে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube