মাস্ক পরা বাধ্যতামূলক, যত্রতত্র থুতু ফেললে এবার শাস্তির মুখে পড়বেন আপনিও

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে সংকটের মুখে গোটা দেশ। এই পরিস্থিতিতে ফের কড়া হল দেশের প্রশাসন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, পাবলিক প্লেসে বা কাজের জায়গায় এবার মাস্কের ব্য়বহার যেমন বাধ্য়তামূলক করা হচ্ছে তেমনই যত্রতত্র থুতু ফেলার জন্যও শাস্তির মুখে পড়তে হবে সকলকে। অর্থাৎ কাজের জায়গায় বা পাবলিক প্লেসে থুতু  ফেললে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। মূলত দেশে করোনার সংক্রমণ রুখতেই এমন কড়া পদক্ষেপ নিচ্ছে দেশের সরকার। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া গাইডলাইনে বলা হয়েছে-

পাবলিক প্লেসেঃ

সমস্ত পাবলিক স্থান, কাজের জায়গাগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক।

সরকারী ও বেসরকারি কর্মস্থল এবং পরিবহণের দায়িত্বে থাকা সমস্ত ব্যক্তিকে সরকারী নির্দেশিকা অনুসারে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

বাবিহ বা শেষকৃত্য়ের মতো অনুষ্ঠানে জমায়েত, জেলা শাসক দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

পাবলিক প্লেসে থুতু ফেললে সেই ব্যক্তির জেল ও জরিমানা হবে।  এছাড়া মদ, তামাক এবং গুটকা বিক্রিতে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে হবে।

কাজের জায়গায়ঃ

সমস্ত কাজের জায়গাগুলিতে তাপমাত্রা স্ক্রিনিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনীয় জায়গা মতো স্যানিটাইজার সরবরাহ করা উচিত।

কর্মক্ষেত্রে প্রতিটি শিফট-এর মাঝে ১ ঘন্টার ব্য়বধান রাখতে হবে। এবং কর্মীদের মধ্যাহ্নভোজ বা লাঞ্চের সময় যাতে তাঁরা সামাজিক দূরত্ব বজায় রাখে সেদিকে খায়াল রাখতে হবে। 

যাদের বয়স ৬৫ বছরের উর্ধ্বে এবং যারা ৫ বছরের কম বয়সী বাচ্চাদের বাবা-মা তাঁদের ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার সুবিধা দিতে হবে। 

আরগোয়া সেতু অ্যাপ্লিকেশনটি সমস্ত কর্মীদের ব্য়বহারের জন্য উৎসাহিত করতে হবে।

সমস্ত সংস্থা প্রতিটি শিফট শেষ ও শুরু হওয়ার মাঝের সময়ে কাজের জায়গাটি স্যানিটাইজ করবে।

বড়ো কোন মিটিং নিষিদ্ধ করতে হবে।

 মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখানে তিনি লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হল বদলে দেশবাসির উদ্দেশ্য়ে জানিয়ে দেন। এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সমস্ত নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে থুতু ফেলা ও মাস্ক পরা নিয়ে বেশি রড়াকড়ি করেছে প্রশাসন।

 

 

কেন্দ্রীয় সরকার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube