নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলার নতুন বছর শুরু হয়ে গিয়েছে। বৈশাখ মাসে মাঝে মধ্য়েই চলে কালবৈশাখীর তান্ডব। কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে রাজ্য়েি বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। বৃষ্টির পাশাপাশি ঝড় ও বজ্রবিদ্যুৎও হতে পারে বলে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানা গিয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম সহ দুই ২৪ পরগনাতে। অন্য়দিকে উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি। নববর্ষের দিন কলকাতায় সকাল থেকেই আকাশ ছিল আংশিক মেঘলা। বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি ওপরে। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৯৪ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৪ শতাংশ । বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। তাই পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে শুক্রবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। তবে আগামী ১৭ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতে নতুন করে ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা , যার ফলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

