নববর্ষের বিকেলে রাজ্য়জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ নববর্ষের দিনেও ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকালে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। একইসাথে বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিনবঙ্গের  বেশ কিছু জেলা সহ  উত্তরবঙ্গের দার্জিলিং ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও একইসাথে আদ্রতা জনিত অস্বস্তিও থাকছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭,১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৯৪ শতাংশ। 

হাওয়া অফিস সুত্রের খবর, বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সিকিম ও উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা উপকূল পর্যন্ত। যার জেরে আগামী শুক্রবার পর্যন্ত সমগ্র রাজ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube