করোনা আতঙ্কের মধ্যেই ১২০০ কোটি টাকার চুক্তি ভারত ও মার্কিন ‌যুক্ত রাষ্ট্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্ব জুড়ে করোনার জেরে বন্ধ সমস্ত ব্যবসা বাণিজ্য। নজির বিহীন এক আর্থিক মন্দার সম্মুখীন গোটা বিশ্ব। এরই মধ্যে ১২০০ কোটি টাকার সমরাস্ত্রের চুক্তির গুঞ্জন উঠলো ভারত ও মার্কিন ‌যুক্ত রাষ্ট্রের মধ্যে। ১৫৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ভারতকে এই অস্ত্র বিক্রয়ে সম্মত হয়েছে ট্রাম্প সরকার।

সোমবার মার্কিন কংগ্রেসে একটি বিবৃতি দিয়ে ট্রাম্প সরকার জানায়, হারপুন ব্লক ২ এয়ার লঞ্চ মিসাইল ও হালকা ওজনের টরপেডো, ভারতকে বিক্রয়ে সায় আছে মার্কিন সরকারের। এই মিসাইলের মুল্য ৯২ মিলিয়ন ডলার এবং টরপেডোর মুল্য ৬৩ মিলিয়ন ডলার।

এই অস্ত্র কেনার জন্য ট্রাম্প সরকারের কাছে আগেই প্রস্তাব করেছিল নমো সরকার। এই হারপুন মিসাইল ‌যুক্ত করা হবে। ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এই দুই সং‌যোজন ভারতকে সুর৭আর দিক থেকে বেশ খানিকটা এগিয়ে দেবে তা বলাই বাহুল্য।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube