নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে লকডাউন গোটা দেশে। প্রথম দফার পর আবার বুধবার থেকে শুরু হল লকডাউনের দ্বিতীয় পর্যায়। এরই মধ্যে সকলে বাড়িতে বন্দি। এমন সময়েই বেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। নানান রকম চ্যালেঞ্জে মেতেছে নেটিজেনরা। তার মধ্যে সবথেকে জনপ্রিয় হয়েছে শাড়ি চ্যালেঞ্জ। বাঙালীদের শাড়ির প্রতি প্রিতি সর্বজনবিদিত। তবে প্রায় সমগ্র দেশজুড়ে মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়েছে এই চ্যালেঞ্জ।
নেটিজেনরা তাঁদের শাড়ি পরিহিত ছবি পোস্ট করেছেন তাঁদের ফেসবুকের ওয়ালে এবং সেই সাথে তাঁদের বন্ধুদেরও আহ্বান জানিয়েছেন এই চ্যালেঞ্জে অংশগ্রহন করতে। এই খেলায় সকলে আনন্দের সাথে মাতলেও, অশনী সংকেত দিলেন সাইবার বিশেষজ্ঞরা। এই ছবিই ব্যবহৃত হতে পারে নানান পর্নোগ্রাফিক সাইটে। ইন্টারনেটের দুনিয়ায় উজ্বল দিকের সাথে সাথে আছে একটি অন্ধকার দিকও। বিভিন্ন মহিলার ছবি নিয়ে তাকে বিকৃত করে ব্যবহার করার নমুনা আগেও পাওয়া গেছে ভুরি ভুরি। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই লকডাউনের আবহাওয়ায় সেরম বেশ কয়েকটি চক্র আবার স্বক্রীয় হয়ে উঠেছে নেট দুনিয়ায়। প্রসঙ্গত, ২০১৯ সালে ডিপ ন্যুড নামের এমন একটি সাইট সাইবার সেলের জালে ধরা পড়ে। এবার সেই চক্রেরই স্বক্রিয়তার খোঁজ মিলেছে বলে জানায় তারা। এরা মুলত ফেসবুকে থাকা বিভিন্ন ছবি নিয়ে তাকে বিকৃত করে এদের সাইটে দেন। বলিউডের অভিনেত্রী থেকে বহু সাধারণ মহিলার ছবি নিয়ে তারা কুরুচিকর পর্নোগ্রাফিক ভাবে পেশ করে। ফলে ফেসবুকে দেওয়া ছবি বিশেষ সুরক্ষিত না।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

