নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার আতঙ্কে দিন কাটাচ্ছেন গোটা দেশবাসী। এই পরিস্থিতিতে আগেই ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তথা মঙ্গলবার সেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্য়ে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, আগামী ৩ মে পর্যন্ত চলবে এই লকডাউন। মোদীর এই ঘোষনার পর থেকে তাঁর বিরুদ্ধে যেমন সরব হয়েছেন একাংশ তেমনই অনেকেই তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। এবার নরেন্দ্র মোদীর প্রশংসায় মাতল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিন সংস্থার তরফে ডা পুনম ক্ষেত্রপাল সিং এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ মোকাবিলায় ভারত যেভাবে সঠিক সময়ে লকডাউনের মতো সিদ্ধান্ত নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য়। কিন্তু এত কিছুর পরেও ভারতে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হবে কী না তা নিয়ে এখুনি কিছু বলা না গেলেও টানা ৬ সপ্তাহ লকডাউন, সোশ্যাল ডিস্টানসিং, করোনা রোগী চিহ্নিতকরণ এই সবকিছুই এই মারণ ভাইরাসের সংক্রমণের রাশ অনেকখানি টানতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার জাতির উদ্দেশ্য়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান করোনার মোকাবিলা করতে হলে আমাদের লকডাউনের সময়সীমা আরও বাড়াতে হবে। এরপরেই তিনি ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষনা করেন। তিনি বেশ কিছু দেশের তুলনা টেনে এদিন বলেন, মাস খানেক আগে বেশ কিছু দেশের আক্রান্তের সংখ্য়া ভারতের আক্রান্তের সংখ্যার আশেপাশেই ছিল। কিন্তু এরই মধ্য়ে সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ গুন বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভারত ঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রিত।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

