নববর্ষের দিনে এইচআইভি পজিটিভ শিশুদের পাশে দাঁড়ালেন মিমি

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ নববর্ষ। বাঙালির কাছে এক বিশেষ দিন। কিন্তু করেনার জেরে রাজ্যজুড়ে লকডাউন চলায় ভাটা পড়েছে এই বর্ষবরণে। কিন্তু নতুন জামা কাপড় না হলেও খাদ্য়রসিক বাঙালি আজ ঘরে বসেই পঞ্চব্য়ঞ্জনে মেতে উঠেছে। কিন্তু যাদের পরিবার -পরিজন বলে কেউ নেই, শরীরিক ভাবেও  যারা অন্য়ের ওপর নির্ভরশীল, তাদের কাছে কী সত্যি এই নববর্ষের আলাদা ভাবে কোন মানে আছে? না তাংদের কাছে হয়তো পয়লা বৈশাখ বলে বিশেষ কোন দিন নেই। তাই এই দিনটিকে তাদের কাছে একটু অন্য়করম করে তোলার স্বার্থে সেই সমস্ত শিশুগুলির পাশে দাঁড়ালেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

লকডাউন পরিস্থিতিতে নববর্ষের দিনে সোনারপুর লাঙ্গলবেড়িয়ার গোবিন্দপুরের কাছে আনন্দ ঘর ফাউন্ডেশনের বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় ১২০ জন শিশুদের হাতে কিভাবে নতুন জামাকাপড় তুলে দেওয়া সম্ভব হবে তাই নিয়ে চিন্তায় ছিলেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। কিন্তু সেই মুহূর্তেই তাদের পাশে দাঁড়ালেন মিমি। সেখানকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলির জন্য খাবারের পাশাপাশি জামাকাপড় তুলে দেওয়ার ব্য়বস্থা করলেন তিনি। এদিন অভিনেত্রী তাঁর আপ্ত সহায়ক অনির্বান ভট্টাচার্যের ওই ফআউন্ডেশনে পাঠান। তিনিই সকলকে খাবার সহ জামাকাপড় দেন। বাড়ি বসেই ভিডিও কলে তাঁদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী-সাংসদ।

তবে কোন রাজনীতিবিদ হিসাবে নয়, এই কাজ মানবিকতা থেকে করেছেন বলেও এবিন জানান মিমি। জানা গিয়েছে, এই সস্থার প্রায় বেশিরভাগ শিশুরাই এইচআইভি পজিটিভ। এদিন ভিডিও কলে তাঁদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাবধানে থাকার পরামর্শও দেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী৷

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube