আমেরিকা থেকে আর্থিক সাহা‌য্য পাবেনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কড়া পদক্ষেপ আমেরিকার

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রথম থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় ভুমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারিও দেন প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক অনুদানও বন্ধ করে দেবেন। এবার সেই কথা মতনই কাজ করলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন করোনা মোকাবিলায় চিনকে আড়াল করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং আমেরিকার তরফ থেকে কোনো আর্থিক সাহা‌য্য পাবেনা এই আন্তজর্জাতিক সংস্থা। মঙ্গলবার এই ঘোষণা করে তিনি জানান, চিনে মহামারি আকার নেওয়ার পরও বিশ্বকে সঠিক তথ্য দেয়নি ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন, বরং চাপা দেওয়ার চেষ্টা  করেছে আসল পরিস্থিতির ভয়াবহতাকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, বিশ্বে আন্তর্জাতিক মহামারির আকার নেওয়আ করোনা সংক্রমণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কী ভুমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এই তদন্তের রিপোর্ট না আসা প‌র্যন্ত আমেরিকা থেকে কোনো রকম আর্থিক সাহা‌য্য পাবেনা হু।

মার্কিন  প্রেসিডেন্ট এও বলেন, করোনা মহামারীর আকার ধারণ করার অন্যতম প্রদান কারণ  হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অস্বচ্ছ অবস্থান। গত বছরও ট্রাম্পের সরকার ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান  দেয় এই আন্তর্জাতিক সংস্থাকে, আমেরিকার থেকেই সব৪ বৃহৎ অনুদান পায় হু, সেই  অনুদান আর পাওয়া ‌যাবে কিনা তা নিয়ে ভেবে দেখবেন বলে জানান মার্কিন রাষ্ট্রপতি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube