রাজধানীতে করোনা মোকাবিলায় এবার কমিউনিটি রেডিও

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর। এর সাথে সেখানে আটকে পড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরি‌যায়ী শ্রমিকদের জনা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বেশ কিছু সংখ্যক শ্রমিক জায়গা পাননি সরকারি শেল্টারে। ফলে তারা প‌র্যপ্ত পরিমানে খাবার ও অন্যান্য প্রয়েজনীয় জিনিস পাচ্ছেন না। ইতিমধ্যেই প্রথম দফার লকডাউন ঘোষণার পর গত ২৮ শে মার্চ সহস্রাধিক শ্রমিক বাড়ি ‌যাওয়ার আশায় জড়ো হয়েছিলেন দিল্লির আনন্দবিহার বাস ডিপোতে। এবং এই জমায়েত সংক্রমণের ভীতি আরও বাড়িয়ে দেয়।

এমনই এক পরিস্থিতিতে  তাঁদের পাশে দাঁড়াল কমিউনিটি রেডিও। প্রিতি ঝাকড়া নামের এক সাংবাদিক গত একমাস ‌যাবৎ লকডাউনের মধ্যে দিল্লির গুরুগ্ররাম এলাকা থেকে তার কমিউনিটি রেডিওর মাধ্যমে এই অসহায় মানুষগুলিকে সমানে দিয়ে চলেছেন নানান গুরুত্বপুর্ণ তথ্য। লকডাউনের মধ্যে প্রায় ১০ কিমি বিস্তৃত এলাকার মানুষকে সং‌যুক্ত করেছেন প্রিতি।

‘গুড়গাঁও কি আওয়াজ’ নামের এই অনুষ্ঠানে গৃহহীন মানুষগুলির জন্যে, কখন কোথায় খাবার পাওয়া ‌যাবে, বিভিন্ন জেলার কোথায় কেথায় কি নিয়ম জারি করা হয়েছে রাস্তায় বেরোনো নিয়ে, কোথায় গেলে সরকারি সাহা‌য্য পাওয়া ‌যাবে এই সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানানো হচ্ছে। এমনকি এই অবস্থায় চুড়ান্ত খাদ্যাভাব ও আর্থিক ক্ষতির মধ্যে কৃচ্ছসাধনের পথও বাতলে দিচ্ছেন প্রিতি।

“অনেকে আমাদের অনুষ্ঠানে ফোন করে জানতে চাইছেন ‌যে সরকারের থেকে প্রাপ্য রেশন কোথা থেকে পাবেন তাঁরা, কত দিনের জন্যে মজুত করতে হবে অত্যবশ্যকীয় পণ্য। এমনকি অনেকে ফোন করে এমনও জানিয়েছেন ‌যে তাঁরা তাঁদের বাড়ির বা সোসাইটির গেট প‌র্যন্ত ‌যেতেও ভয় পাচ্ছেন পুলিশি তৎপরতার জন্যে।”- বলে জানান এই কমিউনিটি রেডেওয় গত তিন বছর ধরে কর্মরত ঝাকড়া।

‌গত মার্চ মাসে লকডাউন ঘোষণা হওয়ার পর বহু সংখ্যক পরি‌যায়ী শ্রমিক তাদের বাড়ির উদ্দেশ্যে পা‌য়ে  হেঁটে রওনা দেন। এই সময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নেয় এই কমিউনিটি  রেডিও। তাঁরা সমানে এই শ্রমিকদের উদ্দেশ্যে জানাতে থাকেন এই পায়ে হেঁটে ফেরার উদ্যোগ অত্যন্ত বিপজ্জনক। তাঁরা ‌যেখানে আছেন সেখানেই থাকতে অনুরোধ করা হয় বারবার। পা‌য়ে হেঁটে বেশ কিছু পথ পাড়ি দিয়েছেন  এমন মানুষদের অবস্থান জেনে তার কাছাকাছি কোথায় প্র‌য়োজনীয় জিনিস কোথায় পেতে পারেন, তাও জানান প্রিতি।

বর্তমানে বহু মানুষ তাঁদের কাছে প্রশ্ন করছেন একটানা এতদিন বাড়িতে থেকে তাঁদের মধ্যে ‌যে অবসন্নতার সৃষ্টি হচ্ছে তার মোকাবিলা কিভাবে করবেন, এমনকি অনেকে দেশের আর্থিক ক্ষতির জন্য চাকরি হারানোর ভয়ের কথাও জানান এই অনুষ্ঠানে। এবার তাদের জন্য প্রাথমিক কাউন্সেলিং এর ব্যবস্তাও করেছেন প্রিতি। তিনি জানান বর্তমানে এই কমিউনিটি রেডিওর অনুষ্টানে বিভিন্ন মানসিক স্বাস্থ্য কর্মিদের ও রাখা হচ্ছে ‌যাতে তাঁরা মানুষকে এই কঠিন সময়ের সাথে লড়ার সঠিক পথ দেখাতে পারেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube