নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে লকডাউন গোটা রাজ্যে। এই পরিস্থিতিতে আগেই মোদী সরকারের কাছে ২৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়। তবে তার মধ্য়ে বাংলায় আড়াই হাজার কোটি টাকার আর্থিক সাহায্য করেছে কেন্দ্র। এদিন এমনটাই দাবি করে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, কেন্দ্রের তরফে পাঠানো টাকা যথাযথ ভাবে খরচ করছেনা রাজ্য সরকার।
এদিন বিজেপি রাজ্য় সভাপতি দাবি করেন, ভিনরাজ্যর যে সমস্ত শ্রমিকেরা এরাজ্য়ে রয়েছেন তাঁরা সরকারের তরফে ঠিকমতো সাহায্য পাচ্ছেননা। অথচ এরাজ্যের আটকে পড়া শ্রমিকদের সব রকম ভাবে সাহায্য় করছে সংশ্লিষ্ট রাজ্য়ের সরকার। তবে এখানেই শেষ নয়, মমতা সরকারের বিরুদ্ধে এদিন করোনা নিয়ে ফের তথ্য গোপনের অভিযোগ তোলেন দিলীপ। তাঁর কথায়, `বাংলার মুখ্যমন্ত্রী করোনা নিয়েও রাজনীতি চালিয়ে ষাচ্ছেন। রাজ্য়ে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা ঠিক কত, তার প্রকৃত হিসেব জানাচ্ছেন না। রাজ্য সরকারের দেওয়া হিসেবের থেকে করোনায় মৃত ও আক্রান্তের প্রকৃত সংখ্যাটা অনেক বেশি। রাতের অন্ধকারে ধাপার শ্মশানে বা কোনও কবরস্থানে কবর দেওয়া হচ্ছে করোনায় মৃতদের।’ করোনা মোকাবিলায় রাজ্যের বিভিন্ন স্থানে লকডাউনের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলো গৃহবন্দি থাকায় রুটি-রুজির জোগাড় করতে সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কেন্দ্র ডায়মন্ডহারবারে কমিউনিটি কিচেন চালু করেছেন। সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাবারের প্য়াকেট। এদিন এবিষয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি দিলীপ ঘোষ। এই বিপুল আয়োজনের টাকা কোথা থেকে আসছে তাও এদিন জানতে চান বিজেপি সাংসদ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

