লকডাউনে বাড়ির বাইরে আটকে জয়া, সোশ্যাল মিডিয়ায় মাকে শুভেচ্ছা অভিষেক-শ্বেতার

নিউজটাইম ওয়েবডেস্ক : ৭২-এ পা দিলেন জয়া বচ্চন। যদিও জন্মদিনের মতো এক বিশেষ দিনে প্রিয়জনদের থেকে অনেকটা দূরে রয়েছে সত্তরের দশকের মিষ্টি বাঙালি মেয়ে তথা বলিউড অভিনেত্রী। কিন্তু কেন হঠাৎ বাড়ি ছাড়া জয়া বচ্চন!

করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। গৃহবন্দি দেশের সমস্ত মানুষ। এই মারণ ভাইরাসের কোপ থেকে রক্ষা পায়নি বলি দুনিয়াও। লকডাউনে কাজ বন্ধ থাকায় তারকারাও বাড়িতেই রয়েছেন। পরিবারের সদস্যদের মধ্য়ে থেকেই দিন কাটাচ্ছেন তাঁরা। কিন্তু তাঁদের তালিকা থেকে বাদ পড়লেন জয়া বচ্চন। লকডাউন সুন্দরভাবে পালন করলেও পরিবারের কাউকেই সময় দিতে পারছেননা অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন। কারন এই মুহূর্তে তিনি বাড়ি ছেড়ে দিল্লিতে আটকে পড়েছেন। সেখানে তিনি একা একাই কাটাচ্ছেন নিজের জন্মদিন।

কিন্তু মায়ের জন্মদিনে তাঁর সাথে থাকতে না পেরে এদিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানালেন অভিষেক। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মা’ তাঁর কাছে সবথেকে প্রিয় শব্দ। লকডাউনের জন্য তিনি মায়ের কাছে থাকতে পারেননি ঠিকই কিন্তু মা সবসময় তাঁর সাথেই রয়েছেন। তাই কোন উপায় না থাকায় মা কে সোশ্যাল মিডিয়াতেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন।

একইভাবে এদিন ইনস্টাগ্রামে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শ্বেতা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube