করোনা গ্রাসে বিধ্বস্ত অনলাইন ফুড ডেলিভারি ব্য়বসা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে বিপুল ক্ষতির মুখে অনলাইন ফুড ডেলিভারি ব্যবসা। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানুষ অনলাইনে যে পরিমাণ খাবার অর্ডার করছিল, মার্চ মাসের প্রথম থেকে তার হার কমতে থাকে। ২৫ তারিখ লকডাউন ঘোষণার আগেই জোম্যাটো ও সুইগির ব্যবসা কার্যত থমকে গিয়েছিল বলে জানিয়েছে সংস্থার পক্ষ থেকে।

ডেটা অ্যানালিটিক্স ফার্ম ভুমোনিক জানিয়েছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত ব্যবসায় লাভের গ্রাফ উর্ধমুখী ছিল। কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনলাইনে খাবার অর্ডার দেওয়া বন্ধ করতে থাকেন মানুষ।

দেখা গিয়েছে, মার্চ মাসের ১৯ থেকে ২৫ তারিখ এর মধ্যে অর্ডার দেওয়ার হার কমেছে এক তৃতীয়াংশ। মানুষ যে আসতে আসতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হয়ে উঠছিল, তার প্রভাব পড়েছিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থায়।

 

পরিসংখ্যান বলছে যদি দিনে ১০০ টা করে খাবার ডেলিভারি হত সেখানে মার্চ মাসের ১৯ থেকে ২৫ তারিখের মধ্যে সেই সংখ্যা পৌঁছেছিল ৩২। ১৯ তারিখের আগে সেই সংখ্যা ছিল ৮৪। জানা গিয়েছে, প্রায় ৫০০,০০০ ডাউনলোড অ্যাপ বন্ধ পরে রয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube