নিউজটাইম ওয়েবডেস্ক : বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।মঙ্গলবার নতুন ১২১টি সংক্রমণের খবর মিলল মহারাষ্ট্রের থেকে।ফলত: সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৪৫৫। তবে সোমবার রাজ্যে কোনও মৃত্যুর খবর মেলেনি।
এ দিন মহারাষ্ট্র স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সবচেয়ে বেশি সংখ্যা নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে মুম্বইয়ে, যার ফলে দেশের বাণিজ্য রাজধানীতে মোট সংক্রামিত রোগীর সংখ্যা বর্তমানে ১,৬৩২ জন। এ ছাড়া ন্যাভি মুম্বইয়ে ১৩ জন, ঠানেতে ১০ জন, ভাসাই ভিরারে ৫ জন এবং রাইগাডে একজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। সংক্রমণ রোধ করতে সোমবার রাজ্যে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছিল উদ্ধব ঠাকরে সরকার। এ দিন প্রধানমন্ত্রীর ঘোষণার পরে দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন জারি হয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়বেনা কুটির, ক্ষুদ্র ও মধ্যশিল্প। যে সমস্ত জেলায় সংক্রমণের হার কম, আপাতত সেখানে এই আকারের শিল্প চালু করার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। তিরিশ দিন পরে গত ৭ এপ্রিল মহারাষ্ট্রে মোট সংক্রমণ সংখ্যা হাজার অতিক্রম করে এবং মাত্র ৬ দিনে তা ২,০০০ পেরিয়ে যায়। তবে যে হেতু এখনও সংক্রমণ দ্বিতীয় স্তরে আটকে রয়েছে, তাই বিশেষ ভাবিত নয় রাজ্য স্বাস্থ্য মন্ত্রক। প্রশাসনের দাবি, সংক্রমণ এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি, যখন জীবাণুর উৎস চিহ্নিত করা যাবে না। দিল্লির মতো সংক্রমণ হারের ভিত্তিতে রাজ্যকে বিভিন্ন রঙিন অঞ্চলে ভাগও করেনি মহারাষ্ট্র সরকার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

