নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করলেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই ঘোষণার প্রায় সাথে সাথেই এর তিব্র বিরোধিতা করলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তাঁর মতে কলডাউন দীর্ঘায়িত করে দেশের দুস্থ ও গরীব মানুষগুলিকে আরও বিপদের মুখে ঠেলে দিল কেন্দ্র।
প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরম এদিন ট্যুইট করে জানান, প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা গ্রহন করছি। এবং এই লকডাউনের সময়সীমা বাড়ানোর প্রয়োজনও বুঝতে পারছি এবং কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থনও করছি। কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর তহবিলের আর্জির ব্যপারে কোনো বক্তব্যই রাখলেন না প্রধানমন্ত্রী। ২৫শে মার্চ যে আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করা হয় তার পরিমাণ বৃদ্ধি নিয়ে কোনো কথা বলেননি তিনি। এমনকি রঘুরাম রাজন ও অভিজিৎ ব্যানার্জীর মত ব্যক্তির কোনো মন্তব্যকেই কোনো গুরুত্ব দেন নি প্রধানমন্ত্রী। তিনি ট্যুইট করে বলেন দেশের গরীব মানুষের পাশে সরকার নেই, তাঁদেরকে নিজেদেরই নিজের বেঁচে থাকার উপায় বের করতে হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

