করোনা মোকাবিলায় ৭ পরামর্শ মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকাল ১০টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রতিক্ষিত লকডাউন দীর্ঘায়িত করার কথা জানান। এছাড়া এও জানান, আগামী ২ সপ্তাহ কড়া প‌র্যবেক্ষণের পর করোনা সংক্রমণ অপেক্ষাকৃত কম ‌যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় শিথীল করা হতে পারে লকডাউনের নিষেধাজ্ঞা।

তাঁর বক্তব্যে তিনি বলেন, দেশবাসিকে ৭ টি পরামর্শ দিয়েছেন এই লকডাউনের সময় মেনে চলার জন্য। এগুলি হল –

  • পরিবারে বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন।
  • লকডাউন ও সামাজিক দুরত্ব পালন করুন।
  • কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিষয়ক সাইট আরোগ্য সেতুতে নজর রেখে নিজের শরীরে রোগ প্রতিরেধ ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করুন।
  • করোনা রুখতে আরগ্য সেতু অ্যাপ ডাউনলোড করুন এবং অন্যকে ডাউনলোড করতে উৎসাহিত করুন।
  • ‌যতটা সম্ভব গরীব মানুষকে সাহা‌য্য করার চেষ্টা করুন।
  • চাকরিজীবীদের প্রতি সংশ্লীষ্ট সংস্থার আধিকারিকরা নজর রাখুন। কেউ ‌যাতে চাকরীচ্যুত না হন তার খেয়াল রাখুন।
  • ডাক্তার ও স্বাস্থ্য কর্মী ও পুলিশ সহ জরুরী ব্যবস্থার সাথে ‌যুক্ত কর্মীদের সম্মান করুন।
এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্যে। এছাড়াও তিনি জানান,গোটা দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরি‌যায়ী শ্রমিকরা ‌যাঁরা এখনও ঠিক মত খাবার পাচ্ছেন না বা থাকার জায়গা পাচ্ছেন না তাঁদের জন্য সঠিক ব্যবস্থা নেবে সরকার।

এছাড়াও তিনি জানান, দেশে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্য ‌যথেষ্ঠ পরিমানে আছে। এগুলি সাধারণ মানুষ প‌র্যন্ত পৌঁছে দেওয়ার কাজ নিরন্তর করছেন আধিকারিকেরা।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube