অনিশ্চিত আইপিএল, ধোনির কামব্যাক নিয়ে বিস্ফোরক গৌতম গম্ভীর

নিউজটাইম ওয়েবডেস্ক : গত বছর বিশ্বকাপের সেমিফাইনালেই শেষ বারের মতো ২২ গজে দেখা গিয়েছিল তাঁকে। তার পর থেকে আর একটাও ম্যাচ খেলেননি তিনি। হ্য়াঁ ঠিকই বুঝেছেন, কথা বলা হচ্ছে বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। বেশ কয়েকদিন ধরেই ধোনির দলে ফেরা নিয়ে শুরু হয়েছিল নানান গুঞ্জন। এবার সেই গুঞ্জনে আরও একটু ঘি মেশালেন গৌতম গম্ভীর। আইপিএল ছাড়া যে প্রাক্তন অধিনায়কের দলে ফেরার কোন সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেননা, তাই এদিন স্পষ্ট করলেন গৌতম।

প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর এদিন বলেন, “ যদি আইপিএল না হয়, তাহলে ধোনির দলে ফেরার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কারন কীসের ভিত্তিতে তাঁকে দলে নেবেন? ভারতীয় দলে তাঁরাই সুযোগ পাবেন যারা সেরাটা দিতে পারবেন এবং দলকে ম্যাচ জেতাতে পারবেন। আমার মনে হয় দলে ধোনির আদর্শ পরিবর্ত হতে পারেন লোকেশ রাহুল। অবশ্যই ওঁর কিপিং ধোনির মতো নয়। কিন্তু টি-টোয়েন্টির কথা ভাবুন। ও খুব উপযোগী ক্রিকেটার।”

আইপিএলের ওপরেই যে ধোনির টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে থাকার বিষয়টি নির্ভর করছে তা আগেই স্পষ্ট করেছিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। কিন্তু করোনার জেরে আইপিএলের ভবিষ্যৎ এখন অন্ধকার। এই মুহূর্তে কিছুটা হলেও সেই অন্ধকারের শরিক ধোনি। তাই এখন তাঁর ভারতীয় দলে ফেরার বিষয়টি আরও বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube