নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন বৃদ্ধি পেলেও দেশে অত্যাবশ্যক পণ্যের কোনও অভাব নেই, এমনই আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা রোধে ৩রা মে অবধি লকডাউন বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পরিপ্রেক্ষিতে এই কথা বলেন অমিত শাহ।
ভারতে ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। মৃত ৩০০ ছাড়িয়েছে।মোদী বলেন ২০শে এপ্রিল পরিস্থিতি বুঝে ঠিক করা হবে কোনও কোনও অঞ্চলে নিষেধাজ্ঞা শিথিল করা যায় কিনা।অমিত শাহ বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি আশ্বাস দিতে চান যে যথেষ্ট পরিমাণে খাদ্য, ওষুধ ইত্যাদি মজুত আছে যাতে নাগরিকদের সমস্যা না হয়। গরিবদেরকে সাহায্য করতেও ধনীদের আর্জি জানান তিনি। কেন্দ্রের সঙ্গে একজোটে রাজ্যগুলি করোনার বিরুদ্ধে লড়ছে অনবদ্যভাবে, সেটির প্রশংসা করে অমিত শাহ বলেন যে এই বন্ধন আরও দৃঢ় করতে হবে যাতে মানুষ লকডাউন মেনে চলেন ও কোনও ব্যক্তির অসুবিধা না হয়। পাশাপাশি অমিত শাহ বলেন যে ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশ ও নিরাপত্তারক্ষীরা যেরকম ভাবে কাজ করছে, তা সমীহ করার মতো। সবাইকে এই অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে সহযোগিতা করার আর্জি জানান তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

