নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে আগেই র্যাপিড ও র্যান্ডাম টেস্টের আবেদন জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইতিমধ্যে সেই পদক্ষেপ গ্রহন করেছেন পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং। সেই মর্মে আজ থেকে করোনার র্যাপিড ও র্যান্ডাম পরীক্ষা শুরু হল জলন্ধর ও মোহালিতে।
করোনা নিয়ে চিন্তায় গোটা দেশ। এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে একের পর এক নয়া পদক্ষেপ গ্রহন করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। কিন্তু সংক্রমণ এড়াতে মোদী সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছেনা বলেই একাধিকবার সুর চড়াতে শোনা গিয়েছে সোনিয়া পুত্রকে। তিনি প্রথম থেকেই দাবি করেন, দেশে যেন বেশি বেশি করে করোনা পরীক্ষা করা হয়। বেশি পরীক্ষা হলে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যাবে এবং চিকিৎসাও শুরু করা যাবে। এর ফলে সংক্রমণের সংখ্যা অনেকখানি কমবে বলেই দাবি করেন রাহুল গান্ধী। মঙ্গলবার একটি ট্য়ুইট করে রাহুল গান্ধী লেখেন, “কেন্দ্রীয় সরকার অযথা করোনার টেস্ট কিট কিনতে বিলম্ব করছে। এখনও পর্যন্ত দেশে প্রতি লক্ষ ভারতীয়ের মধ্যে মাত্র ১৪৯ জনের করোনা পরীক্ষা করা হচ্ছে। যা অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট কম। আর সেটাই উদ্বেগের।” দেশের মধ্য়ে প্রথম র্যাপিড ও র্যান্ডাম টেস্ট শুরু হয় কেরলে। যার ফলে সেখানে সংক্রমণের হার সবথেকে বেশি থাকলেও, বর্তমানে তা অনেকটাই নিম্নমুখী। কেরলের পর এবার রাহুল গান্ধীর দেখানো পথে হাটলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাঞ্জাবের মোহালি ও জলন্ধরে মঙ্গলবার থেকে শুরু হল করোনার র্যাপিড ও র্যান্ডাম পরীক্ষা। ধীরে ধারে বাকি জেলাগুলিতেও এই পদ্ধতি চালু হবে বলে জানানো হয়েছে সেরাজ্যের সরকারের তরফে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

