প্রাণ হারালেন নিজামুদ্দিন ফেরৎ রোগীর চিকিৎসক

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণে এবার মারা গেলেন নিজামুদ্দিনের তবলিঘি জামাত আয়োজিত ধর্মীয় সমাবেশে অংশগ্রহণকারীদের চিকিৎসক। তাঁকে নিয়ে গত ১২ ঘণ্টায় অন্ধ্র প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ২ জন। আক্রান্ত হলেন ৩৪ জন। এর জেরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭৩ জন।

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবারের বুলেটিনে জানা গিয়েছে, ৫৬ বছর বয়েসি ওই চিকিৎসক নেলোরের বাসিন্দা। তীব্র জ্বর ও বমির উপসর্গ দেখা দেওয়ার পরে গত ৩ এপ্রিল স্থানীয় সরকারি হাসপাতালে তাকে ভরতি করা হয়।

বুলেটিনে বলা হয়েছে, তিনি আগে ডায়াবিটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন। এরপর পরিবারের সদস্যদের অনুরোধে তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার তিনি মারা গিয়েছেন।’

 পেশায় সার্জেন গত মার্চ মাসে নিজামুদ্দিনের সভা থেকে ফিরে আসা এক জামাত সদস্যের তিনি চিকিৎসা করেন।

এ দিনই বিজয়ওয়াড়ার এক ৫৫ বছর বয়েসি বাসিন্দাও সংক্রমণের জেরে প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube