নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে বন্ধ দেশের সমস্ত স্তরের খেলা। বিনোদন জগতেও এই মারণ ভাইরাসের সমান প্রভাব পড়েছে। শ্যুটিং থেকে শুরু করে বন্ধ রয়েছে বেশ কিছু ছবির মুক্তি। এবার সেই তালিকায় নাম লেখাল ইরানের প্রাক্তন বিশ্বকাপার মজিদ বাসকারের জীবনী নিয়ে তৈরি তথ্য়চিত্রও।
জানা গিয়েছে, মজিদ বাসকারের জীবনী নিয়ে একটি ৮০ মিনিটের তথ্যচিত্র তৈরির চিন্তাভাবনা চলছিল। আর সেই মর্মে কলকাতার একাধিক ডিরেক্টরের সাথে কথাও বলে মজিদের এজেন্টরা। মজিদের তথ্যচিত্র বানানোর ডাকে সাড়া দিয়েছিলেন ‘রসগোল্লা’ ও ‘অসূর’ ছবির পরিচালক পাভেল। এরপরেই খোঁজ করা হয় প্রযোজকের। কিন্তু তার মাঝেই করোনা এসে থাবা বসালো গোটা বিশ্বে। অগত্যা থেমে যায় তথ্যচিত্র তৈরির পরিকল্পনা। তবে এবিষয়ে অশাবাদী মজিদ, তাঁর কথায়, সমস্ত কিছু অবার আগের মতো হয়ে গেলে ফের এই তথ্যচিত্র তৈরি নিয়ে ভাবা হবে। আশা করছি কোন নামকরা প্রযোজক এই ছবির জন্য এগিয়ে আসবেন। মজিদ বাসকার হলেন বাদশা। আটের দশকের শুরু থেকে মাঝামাঝি গোটা ভারতীয় ফুটবলকে এক হাতে সামলেছেন তিনি। তখন যাঁরা তাঁর খেলা দেখেছেন, তাঁদের চোখে মজিদ বাসকারই ছিলেন সেরা বিদেশি ফুটবলার। একটা সময় ইস্টবেঙ্গলকে প্রায় একা হাতে টেনেছেন তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

