নিউজটাইম ওয়েবডেস্ক : হিমাচল প্রদেশে সোমবার ৯৭ জন করোনার পরীক্ষা করা হয় যার মধ্যে ২৮ জনের কোভিড নেগেটিভ এসেছে। বাকিদের রেজাল্ট এখনও এসে পৌঁছয়নি। জানান রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এন জিন্দাল।
বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩২, যার মধ্যে ১৫ জন চিকিৎসাধিন, ১২ জন সুস্থও ১ জন মৃত বলে জানান জিন্দল। ৫,৬৩৭ জনকে নজরে রাখা হয়েছে, এবং ২১৫১ জন কোয়ারেন্টাইনে আছেন। ৩৪৮৬ জনের আইসোলেসনের সময়সীমা পূর্ণ করেচেন এবং তাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক থেকে জানানো হয়, দেশে মোট ৯১৫২ জন করোনা আক্রান্ত। যার মধ্যে ৮৫৬ জন সুস্থ এবং স্বাভাবিক জাবনে ফিরে গেছেন। এবং ৩০৮ জন মৃত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

