১২ বা ১৮ মাস নয়, সেপ্টেম্বরেই মিলতে পারে করোনা ভাইরাসের ভ্যাকসিন

নিউজটাইম ওয়েবডেস্ক : ১৮ মাস নয়, বরং সেপ্টেম্বরেই সকলের কাছে পৌঁছে যেতে পারে করোনার ভ্যাকসিন। এদিন এমনটাই দাবি করলেন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারাহ গিলবার্ট। 

করোনার আতঙ্ক দিন দিন যেন বেড়েই চলেছে। বিশ্বের প্রায় শতাধিক দেশের মানুষ এই মারণ ভাইরাসের জেরে ঘরবন্দি। কিন্তু করোনা রুখতে কী শুধুমাত্র লকডাউনই যথেষ্ট! আগেই গবেষকেরা বলেছেন, করোনা ঠেকানোর একমাত্র উপায় হল ভ্যাকসিন বা টিকা তৈরি। তাই বিশ্বের তাবড় তাবড় গবেষকেরা বর্তমানে এই টিকা আবিষ্কারের কাজেই ব্যস্ত। কিন্তু করোনার টিকা আবিষ্কার হতে কমপক্ষে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে বলে জানিয়েছিলেন ভারত সহ একধিক দেশের গবেষকেরা। তবে এবার সকলকেই সেই চিন্তা থেকে মুক্ত করলেন অধ্যাপক সারাহ গিলবার্ট।

গিলবার্টের কথায়, করোনা রুখতে তাঁর আবিষ্কৃত ভ্যাকসিনের ব্য়পারে তিনি ৮০ শতাংশ আশাবাদী। তিনি যে ভ্যাকসিন তৈরি করেছেন তা আগামী ২ সপ্তাহের মধ্য়েই মানুষের শরীরে প্রয়োগ করা হবে। পরীক্ষার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেপ্টেম্বর নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যাবে। 

ইতিমধ্য়েই গিলবার্টের অনুরোধে ভ্যাকসিন তৈরিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, সেদেশে গিলবার্টের তত্ত্বাবধানে এখন জোরকদমে চলছে ভ্যাকসিন আবিষ্কারের কাজ। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube