নিউজটাইম ওয়েবডেস্ক : এডুকেশনাল গেম প্রস্তুতকারি সংস্থা অ্যাটলাস মিশন ও বেঙ্গালুরুর লার্নিং ইয়োগী ফাউন্ডেশন করোনা মোকাবিলায় নিয়ে এল এক নতুন গেম। এই গেম গোটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খেলা যাবে অনলাইনে, যা খুদেদের খেলার ছলে শিখিয়ে দেবে করোনা মোকাবিলায় কার্যকরি হাত ধোয়ার বিধি।
এই অনলাইন ইন্টারঅ্যাক্টিভ গেম বিশ্ব স্বাস্থ্য সংস্থার হ্যান্ড ওয়াশিং রেকমেন্ডেশন অনুযায়ী তৈরি। সুপার আইরিশ বিটস করোনা ভাইরাস শীর্ষক এই গেম বেশ আশ্বাস সুচক পন্থায় ছোটোদের করোনা ভাইরাস সম্পর্কে নানান তথ্য দেয়। এবং এই ভাইরাসের সংক্রমণ রুখতে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও বলে। এই গেমের প্রধান চরিত্র সুপার আইরিশ খেলার ছলে শিশুদের হাত ধুতে উৎসাহী করে। এই গেমের মধ্যেই বিবিন্ন খেলার মাধ্যমে হাত কিবাবে ধুতে হবে, ভাইরাস কোন কোন সাম্বাব্য জায়গায় লুকিয়ে থাকতে পারে, তাই কতক্ষণ বা কোথায় কোথায় ভালো করে ধুতে হবে হাত এই সমস্চ কিছু বিশদে বলা হয়েছে। অ্যাটলাস মিশনের কর্ণধার এবং এই গেমের সৃষ্টিকর্তা রুবিয়া ব্রাউন এবং সুমন্ত্র রায়, এঁরা দুজনেই লার্নিং গেম বানানোর কাজে নিযুক্ত বহু সময় ধরে। তাঁরা জানান এই গেমটি তৈরি করার মুল লক্ষ্য ছিল খুদেদের মনে ভয়ের সঞ্চার না করে কিভাবে তাদের করোনা সম্পর্কে সচেতন করা যায় সেই চিন্তা। এই গেমের সাহায্যে বাবা মায়েরা তাঁদের সন্তানদের খুব সহজেই সচেতন করে তুলতে পারবেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

