লকডাউনের একঘেয়েমি কাটাতে প্রসারভারতী নতুন চ্যানেল লঞ্চ করে ফেলল- ডিডি রেট্রো

নিউজটাইম ওয়েবডেস্ক : রামায়ণ ও মহাভারতের জনপ্রিয়তা বাড়াতেই ফের একবার দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তকমা পেয়েছে দূরদর্শন। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইল না দূরদর্শন, এবার প্রসারভারতী নতুন চ্যানেলই লঞ্চ করে ফেলল- ডিডি রেট্রো। দূরদর্শনের পুরোনো নস্ট্যালজিয়াকে কাজে লাগাতেই জাতীয় ব্রডকাস্টদের এই নতুন উদ্যোগ। সোমবার থেকেই পথচলা শুরু করল দূরদর্শনের এই নতুন চ্যানেল।

এদিন প্রসার ভারতীর তরফে টুইট করা হয় ‘যদি আপনরা মহাভারত ডিডি ন্যাশন্যালে কোন কারণে দেখতে না পারেন তা হলে সোম-শুক্র রাত ৮টায় ডিডি রেট্রোতে সেটি পুনরায় দেখতে পাবেন’।

এছাড়াও ১৩ এপ্রিল, সোমবার থেকেই চাণক্য, উপনিষদ গঙ্গা, দেখ ভাই দেখের মতো জনপ্রিয় শোগুলিও সম্প্রচার করা হবে ডিডি রেট্রোতে।

লকডাউনের জেরে দূরদর্শনের পর্দায় ফিরেছে রামায়ণ, মহাভারত, শক্তিমানের মতো আশি ও নব্বইয়ের দশকের একগুচ্ছ হিট ধারাবাহিক। করোনা সংকটের সময় ফের জনতা একবার দূরদর্শন মুখী, এমনটাই মনে করছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল।

দূরদর্শনের চতুর্থ বিনোদন মূলক চ্যানেল হিসাবে লঞ্চ করা হয়েছে ডিডি রেট্রো।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube