করোনা ভাইরাস বায়ুবাহিত, চাঞ্চল্য়কর তথ্য উঠে এল গবেষণায়

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে গৃহবন্দি সকলেই। সংক্রমণের ভয়ে ঘর থেকে বেরোচ্ছননা বিশ্বের প্রায় সমস্ত মানুষ। কিন্তু ঘরে থাকলেই কী করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব? সকলের চিন্তা আরও এক ধাপ বাড়িয়ে এবিষয়ে এবার নয়া তথ্য জানাল চিনের বেজিংয়ের অ্যাকাডেমি অফ মিলিটারি মেডিক্যাল সায়েন্সের গবেষকেরা। একটি গবেষণাপত্রে তাঁরা দাবি করেন, বাতাসের মাধ্য়েমে সংক্রমিত ব্যক্তির শরীর থেকে এই ভাইরাস ১৩ ফুট বা ৪ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তাই বাড়িতে থাকলেও যে আপনি নিরাপদ নন, এদিন খানিকটা এমনই ইঙ্গিত দিলেন ওই গবেষকেরা।

এই গবেষণাপত্রটি ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল-এর জার্নালে প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে গবেষকেরা বলেছেন, করোনা ভাইরাসের চরিত্র পরিবর্তনশীল। তার এই চরিত্র পরীক্ষা করে জানা গিয়েছে এই ভাইরাস বায়ুবাহিত এবং তা ১৩ ফুট পর্যন্ত যেতে পারে। করোনার আতুড়ঘর চিনের উহানের একটি হাসপাতালে তাঁরা এবিষয়ে পরীক্ষা করেন। সেখানে আইসিইউ-এর বাতাসের নমুনা ও সেই একই হাসপাতালেরই করোনা রোগীদের চিকিৎসা হওয়া জেনারেল ওয়ার্ডের বাতাসের নমুনা নিয়ে তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করেন। তার পরেই এহেন তথ্য পেশ করেন তাঁরা। এই গবেষণাপত্র প্রকাশ্যে আসতেই ফের আতঙ্ক সৃষ্টি হয়েছে বিশ্ববাসীর মনে। 

তবে এই সবকিছুর মধ্যেও একটা আশার বাণী শুনিয়েছেন গবেষকেরা। তাঁদের কথায়, বায়ু বাহিত হয়ে যখন এই ভাইরাস দূরে সংক্রমণ ছড়ায়, তখন তার ক্ষমতা বা শক্তি অনেকটাই কমে যেতে পারে। ফলে গুরুতর ভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। এই গবেষণায় আরও বলা হয়েছে, আমাদের নিত্য প্রয়োজনায় জিনিস তথা কম্পিউটারের মাউস, নোংরা ফেলার বিন, দরজার হাতল, রোগীর বিছানার রেলিং-এই সবে করোনা জীবাণু থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube