রাতভর অস্ত্রপচার, জোড়া লাগল পঞ্জাবের আক্রান্ত পুলিসকর্মীর হাত

নিউজটাইম ওয়েবডেস্ক : রাতভর অস্ত্রপচারের পর অবশেষে ষুদ্ধে জয়ী হলেন চিকিৎসকেরা। অবশেষে জোড়া লাগানো সম্ভব হল পঞ্জাবের পাতিয়ালার এএসআই হরজিৎ সিংয়ের হাত। বর্তমানে ওই পুলিশকর্মী অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর আরোগ্য কামনা করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং একটি ট্যুইট করেছেন। এই ঘটনায় পাঞ্জাব পুলিশ এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করেছে বলে খবর। 

করোনা মোকাবিলায় লকডাউন গেটা দেশে। কিন্তু অনেকেই লকটাউন না মেনেই নেমে পড়ছেন রাস্তায়। তাই বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। কোন স্বার্থ ছাড়ায় সাধারণ মানুষের জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তাঁরা। প্রতিদিনের মতো রবিবারও লকডাউন কার্যকর করতে পাতিয়ালার একটি সবজি বাজারে আসেন অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর হরজিৎ সিং সহ আরও কয়েকজন পুলিশকর্মী। কিন্তু সেখানে সাদা লাক্সারি ট্রাক পুলিশের ব্যারিকেড ভেঙে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশকর্মীদের তৎপরতায় অবশেষে কিছুদূর যাওয়ার পর দাঁড়াতে বাধ্য হয়। কিন্তু হঠাৎ করেই সেই গাড়ি থেকে নিহাঙ্গ সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি নেমে এসে হাত কেটে নেয় হরজিৎ সিংয়ের। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একইসাথে বাদ যাওয়া হাতটিও নিয়ম অনুসারে ঠান্ডা বাক্সে রেখে তাঁর সাথে হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েকজন তাবড় তাবড় প্লাস্টিক সার্জেনদের নিযুক্ত করা হয় ওই পুলিশকর্মীর হাত জোড়া লাগানোর কাজে। 

এবিষয়ে পাঞ্জাব পুলিশের ডাইরেক্টর জেনারেল (ডিজি) দিনাকর গুপ্তা বলেন, ‘এই ঘটনার পরই এক মহিলা-সহ বাকি দুষ্কৃতীরা পালিয়ে গিয়ে বালবেরা এলাকার নিহাঙ্গ ডেরা কমপ্লেক্স লুকিয়ে ছিল। বাইরে থেকে বারবার পলাতক অভিযুক্তদের আত্মসমপর্ণ করার জন্য মাইকিং করা হয়েছিল। কিন্তু, তারপর কোনও ভ্রুক্ষেপ করছিল না তারা। বাধ্য হয়ে পাতিয়ালা রেঞ্জের আইজি (IG) যতিন্দর আহুলাক ও পাতিয়ালার পুলিশ সুপার মানদীপ সিধুর নেতৃত্বে পুলিশ কর্মীদের একটি দল ওই ডেরা কমপ্লেক্সে ঢুকে পড়ে। তাদের আটকানোর জন্য দুষ্কৃতীরা ভিতর থেকে গুলি ছুঁড়লে শেষরক্ষা হয়নি।’ ইতিমধ্য়েই এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। অভিযুক্তদের কড়া শাস্তিরও দাবি তুলেছেন অনেকে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube