রাশীয়া সীমান্ত সংলগ্ন এলাকায় ফের করোনা সংক্রমণ চিনে

নিউজটাইম ওয়েবডেস্ক : রাশিয়া ও চিনের সীমান্তবর্তী এলাকা হেইলংজিয়াং প্রদেশে হঠাৎ করেই আবার করোনা সংক্রমণের খোঁজ মিলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয় গত ৬ সপ্তাহের মধ্যে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ পাওয়া গেছে এই এলাকায়। আক্রান্তের বেশিরভাগই প‌‌র্যটক, এঁরা বাইরের থেকেই সংক্রামিত হয়ে এসেছেন বলে জানায় চিন সরকার।

প্রশাসনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয় ‌যে বাইরের দেশ থেকে আসা কোভিড পজিটিভ কেস আবার করে আপাতভাবে শান্ত চিনের পরিস্থিতি জটিল করে তুলবে। তবে এইবারে চিনে সংক্রমণ নিয়ন্ত্রণ না করা গেলে তা জিন পিং এর রাষ্ট্রকে সমস্ত দিক দিয়ে পঙ্গু করে তুলবে তা বলাই বাহুল্য।

রবিবার প‌র্যন্ত চিনের মূল ভুখন্ডে মোট ১০৮ টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। এর আগের দিনই এই সংখ্যা ছিল ৯৯। গত ‌মার্চ মাসের ৫ তারিখ শেষ সংক্রমণের খবর পাওয়া গেছিল ১৪৩ জনের। তারপরই বাড়তে থাকে সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, এই ১৪৩ এর মধ্যে ৯৮ জন প‌র্যটক ছিলেন।

রাশীয়া থেকে আগত ৪৯ জন চিনা নাগরিক কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে। এই এলাকার এক বাসিন্দা আশঙ্কিত হয়ে জানান, “আমাদের এই ছোট্ট গ্রামে আমরা নিরাপদ ছিলাম মনে হয়েছিল। তবে আশঙ্কাই সত্যি প্রমাণিত হল।” তিনি জানান, বেশ কিছু সংখ্যক চিনা অধিবাসি ‌যারা বিদেশে থাকেন তাঁরা ফিরে আসতে চাইছেন ‌যা আমাদের পক্ষে বেশ বিপজ্জনক।

‌যদিও ফেব্রুয়ারী মাস থেকেই চিনে সংক্রমণের সংখ্যা উল্লেখ‌যোগ্যভাবে কমেছে এবং বর্তমানে মহামারির পরিস্থিতি আর নেই। তবে গত ১২ই মার্চ থেকে আবার সংক্রমণের সংখ্যা বাড়তে আরম্ভ করে পর্যটকদের প্রবেশের ফলে। চিনা সরকার রাশীয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় প্রহরা আরও কড়া করেছে ‌যাতে বিদেশাগত সংক্রমণের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা ‌যায়। এছাড়া কোয়ারেন্টাইনের কড়াকড়িও করা হচ্ছে। এই এলাকাগুলিতে গত সপ্তাহেই উহান প্রদেশের অনুকরণে জমায়েত ও রাস্তায় বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারী করেছে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube