নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। দিন দিন যেভাবে বাড়ছে সংক্রমণের মাত্রা তাতে দেশের সরকারের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। তবে এই সংকটের মুহুর্তেও আশার খবর হল, অনেকেই চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। কিন্তু কোথায় কি! সুস্থ হলেও করোনার গ্রাস থেকে যেন কোন ভাবেই মিলছেনা মুক্তি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রের খবর, করোনার ২ রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ৩ দিনের মাথায় ফের এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার। খবর প্রকাশ্য়ে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িছে সর্বত্র। একইসাথে চিন্তায় পড়েছেন চিকিৎসকেরা।
করোনায় আক্রান্ত হয়ে সোমবার নয়ডার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ২ ব্যক্তি। প্রথমাবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এলেও পরে আরো ২ বার টেস্ট করা হলে তা নেগেটিভ আসে। এরপরেই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, এবং হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে বাড়ি ফেরার পর ফের আরও একবার তাঁদের নমুনা পরীক্ষা করা হলে সেখানে ফের রিপোর্ট পজেটিভ আসে। ইতিমধ্যেই তাঁদের আবারও নয়ডার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গবেষকেরা বলছেন, যেকোন ভাইরাস একবার কারো শরীরে প্রবেশ করার পর শরীরে তার অ্যান্টিবডি তৈরি হয়। ফলে দ্বিতীয়বার সেই ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকেন। আর যদি তা কোন কারনে ফের সংক্রমণ ছড়ায় সেক্ষেত্রে ওই ভাইরাসের সাথে লড়াই করা অনেক বেশি সহজ হয়ে যায়, কারন তখন তাকে প্রতিরোধ করে মানবদেহের অনক্রম্যতা। কিন্তু এই লজিক করোনা ভাইরাসের ক্ষেত্রে একেবারে খাটেনা। একবার সংক্রমণের পর কোভিড-১৯ তার চরিত্র বদল করে ফের ফিরে আসতে পারে আক্রান্তের শরীরে। কারন ইতিমধ্যেই তার প্রমান মিলেছে চিনে। প্রসঙ্গত, চিন একটি গবেষণায় দাবি করে, করোনা থেকে মুক্তি পাওয়ার পরেও ফের ৩ থেকে ৮ শতাংশ রোগীর শরীরে এর সংক্রমণ ঘটতে পারে। তবে তাই নয়, সুস্থ হয়ে ওঠার পরেও ওই অক্রান্তের শরীর থেকে অন্যের শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

