লকডাউন শিথিল করতে তিনটি জোনে ভাগ হতে পারে দেশ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে মঙ্গলবার অবধি চলবে লকডাউন। তারপরেও আরও দুই সপ্তাহ লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সুপারিশ করেছে অধিকাংশ রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার সেই মত মেনে নিলেও বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার কথা চিন্তা করা হচ্ছে।

বর্তমানে শুধু অত্যাবশ্যক পরিষেবা খোলা আছে। সেটাকে বাড়িয়ে বারোটি শ্রেণীর ব্যবসাকে ছাড়পত্র দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই প্রস্তাব দিয়েছে  ডি পি আই আই টি। যদিও  চূড়ান্ত কোনও সিদ্ধান্ত যদিও এখনও গৃহীত হয়নি। কিন্তু যে ১৬১টি জেলায় করোনা এখনও করোনা থাবা বসাতে পারেনি সেখানে ধীরে ধীরে লকডাউন শিথিল করার কথা ভাবছে মোদী সরকার।

বর্তমানে ভারতের অর্ধেক করোনা আক্রান্ত মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ও রাজস্থানে। সেই কারণে ধীরে ধীরে লকডাউন ওঠানোর পক্ষপাতী কেন্দ্র। দেশের ১০০টি জেলা করোনায় খুব বাজে ভাবে ক্ষতিগ্রস্ত। সেগুলি থাকবে রেড জোনে। যেগুলিতে অল্প কিছু আক্রান্ত পাওয়া গিয়েছে, সেই সব স্থান থাকবে অরেঞ্জ জোনে। সেখানে সীমিত অর্থনৈতিক কার্যকলাপ চলবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube