ভারতে করোনা আক্রান্ত পেরোলো ৯০০০

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের বাড়বাড়ন্তে জেরবার দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুশারে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ন’হাজার পার করেছে। সোমবার এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯ পজেটিভ ৯,১৫২। এদের মধ্যে অবশ্য ৮৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ভয়ঙ্কর ভাইরাসের শিকার ৩০৮। এদিকে মঙ্গলবারই লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। গত শনিবারই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের পরই বর্ধিত লকডাউন জারির আভাস পাওয়া গিয়েছে। দেশে যে হারে করোনার প্রকোপ বাড়ছে তাতে আদৌ কী বেশ কয়েকটি ক্ষেত্রে লকডাউনে ছাড় দেওয়া সঠিক হবে? লকডাউনের প্রকৃতি কী হতে পারে? তা এখনও কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন।

রাজ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জানান নবান্ন। জারি হয়েছে নির্দেশিকা। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। হোম আইসোলেশনে রয়েছেন মোট চল্লিশ হাজারেরও বেশি মানুষ। গত শনিবারই ৩০ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে, মানবিকভাবেই লকডাউন জারির পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাইরাসের ভয়ঙ্কর প্রকোপ। এই আবস্থায় অবশেষে জ্বালানি তেলের উৎপাদন ২০ শতাংশ কমাতে রাজি হয়েছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক) ও রাশিয়ার মিত্র দেশগুলো। মে ও জুন মাসে দিনে এক কোটি ব্যারেল তেল উৎপাদন কমানো হবে। ২০২২ সালের এপ্রিল পর্যন্ত এটি চলবে।

আতঙ্ক বাড়িয়ে করোনার ভরকেন্দ্র চিনে আবার সংক্রমণের হদিশ মিলেছে। বাইরে থেকে যাঁরা চিনে ফেরৎ গিয়েছেন তাঁদের অধিকাংশের শরীরেই মিলেছে করোনা জীবাণু। ফলে দ্বিতীয় পর্যায়ে বিপর্যের প্রমাদ গুণছে বেজিং। করোনায় মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়েছে বিশ্বের তৃতীয় জনসংখ্যাবহুল দেশ আমেরিকা। রবিবার সন্ধ্যা পর্যন্ত সেদেশে মৃত প্রায় ২২ হাজার। পৃথিবীজুড়ে এই ভাইরাস আক্রান্ত প্রায় ১.৮৫ মিলিয়ান মানুষ। মৃত্যু হয়েছে ১.১৪ লক্ষের।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube