লকডাউনের মাঝে সোনার দাম সর্বোচ্চ

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে দেশের বাজারে বন্ধ সোনার কেনাবেচা। তা সত্ত্বেও ভারতে রেকর্ড বাড়ল সোনার দাম।

সোমবার বাজার খোলার পর সকাল ৯ টা ৫ মিনিটে গোল্ড ফিউচার্স ফর জুন ডেলিভারিতে ১০ গ্রাম সোনার দাম ০.৮৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৫,৬৮০ টাকা। এমসিএক্সে রেকর্ড বেড়ে ১০ গ্রাম সোনার দাম হয় ৪৫,৮০০ টাকা। তারপরও বেড়েছে দাম। সকাল ১১ টা ২৬ মিনিট পর্যন্ত তা ১.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫,৯৫০ টাকায়।

তবে বিশ্ব বাজারে সোমবার হলুদ ধাতুর দাম পড়েছে। গত সপ্তাহে সোনার রেকর্ড দামের ফলে লগ্নিকারীরা মুনাফা পেয়েছেন। এই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ পড়ে হয়েছে ১,৬৮২.৬৫ ডলার। পড়েছে ইউএস গোল্ড ফিউচার্সও। প্রায় ১.১ শতাংশ কমে সেই সোনার দাম হয়েছে ১,৭৩২.৯ ডলার।

সোনার দাম কমলেও ভারতের বাজারে রুপোর দাম সামান্য বেড়েছে। প্রতি কেজি মে সিলভার ফিউচার্স ০.৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৩,৬৭০ টাকা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube