নিউজটাইম ওয়েবডেস্ক : সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ২১ দিনেই লকডাউন শেষ নয়। তবে এটা পরিষ্কার যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান ধরে রাখতে ব্যবস্থা নেওয়া হবে। ফলে, ‘সুরক্ষিত এলাকায়’ কিছু কার্যকলাপে ছাড় দেওয়া হবে।তবে ‘সুরক্ষিত এলাকা’ নির্ণয়ে ভুল হলে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। যা রাজ্যগুলোর পক্ষে সামলানো সম্ভব নাও হতে পারে।
অন্য এক সরকারি সূত্র জানাচ্ছে, ছাড় দিলেই মানুষের চলাচল বাড়বে। লকডাউনের মধ্যে এই চলাচল বিপজ্জনক। তাই চলতি মাসের শেষ পর্যন্ত কঠোর লকডাউন বিধি মেনে চলা উচিত। আজ, সোমবার বিশেষজ্ঞদের নিয়ে করোনা লকডাউন পরিস্থিতি পর্যোলেচনা করবেন প্রধানমন্ত্রী। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এদিকে, দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। ২৮৪ থেকে বেড়ে ভারতের ৩৫৪ জেলায় ভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে। রবিবার দেশে করোনায় আক্রান্ত ৯১৮ জন, মৃত্যু হয়েছে ৩১ জনের। মোট আক্রান্তের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়িয়েছে। মারা গিয়েছে ২৭৩ জন। আপাতত এই পরিসংখ্যানই লকডাউনের প্রকৃতি নিয়ে ভাবাচ্ছে মোদী সরকারকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সম্পাদক জানিয়েছেন যে, দেশের ১৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে- যেগুলি একাধিক মেডিক্যাল কলেজের মেন্টর হিসাবে কাজ করবে। আরও বেশি সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার আয়োজন করা হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

