বাড়ি থেকে বেরোনার সময় মাস্ক পড়ছেন না? মিলতে পারে শাস্তি

নিউজটাইম ওয়েবডেস্ক : ঘরের বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। রবিবার নবান্ন থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে। মাস্ক না পড়া অবস্থায় দেখা গেলে মিলবে শাস্তি। এমনই জানানো হয়েছে নির্দেশিকায়।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রকাশ্য স্থানে বেরোলে মুখ – নাক ঢাকতেই হবে। সেক্ষেত্রে মাস্ক না থাকলে রুমাল বা ওড়নাকে মাস্কের মত জড়িয়ে ব্যবহার করতে হবে। করোনার সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

ইতিমধ্যে করোনা রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্রের মতো রাজ্য। এবার সেই পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকারও।

পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ২৯জন। মৃত সাত।

গতকালই রাজ্য সরকার জানিয়েছিল যে আরও দুইজন করোনায় মারা গিয়েছেন। বেসরকারি হিসাব অনুযায়ী যদিও রাজ্যে করোনার শিকার ১৫।

করোনা আক্রান্তের সংখ্যায় এই মুহূর্তে দেশের মধ্যে ১৪তম স্থানে পশ্চিমবঙ্গ। প্রায় দুই হাজার রোগী নিয়ে এক নম্বর স্থানে মহারাষ্ট্র। খুব পিছিয়ে নেই দিল্লি, রাজস্থান ও তামিলনাড়ুও

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube