করোনাকে জয়, মৃত্য়ুর মুখ থেকে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে মারণ ভাইরাস করোনাকে জয় করে নিজের বাড়িতে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার প্রধানমন্ত্রীর সুস্থ হয়ে ওঠার খবর জানালেন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র। তাঁর কথায়, ‘সুস্থ হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী, এখনই কাজে ফিরছেননা প্রধানমন্ত্রী।’

গত ২৭ মার্চ করোনা রিপোর্ট পজেটিভ আসে ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু তখন তিনি হাসপাতালে ভর্তি হননি। সেই সময় নিজের বাড়িতেই ছিলেন তিনি। এমনকি বাড়ি বসে নানা কাজও করেছেন। গত সপ্তাহে তাঁর অবস্থার অবনতি হয়। এরপরেই ৫ এপ্রিল তাঁকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা বেশ সংকটজনক হওয়ায় সেদিনই মধ্য়রাতে আইসিইউতে স্থানান্তরিত করা হয় প্রধানমন্ত্রীকে। 

করোনার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে লড়াই করার পর তিনি যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাতে খুশি সকলেই। প্রধানমন্ত্রী বরিস জনসনের এক বন্ধু জানিয়েছেন, করোনার কবলে মৃত্য়ুর পথযাত্রী হয়ে পড়েছিলেন তিনি। মৃত্য়ুর মুখ থেকে ফিরে আসার পর সেন্ট থমাসের প্রত্যেককেই ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একইসাথে করোনা আক্রান্তদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube