নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে যখন আতঙ্কে গোটা দেশ, তখন ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার সীমান্তে গোলা বর্ষণ করল পাকিস্তান। যার জেরে মৃত্যু হয়েছে ৮ বছরের এক শিশু, এক মহিলা সহ তিনজনের। এরপরেই পাকিস্তানকে পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা। তবে এখনও পর্যন্ত পাকিস্তানের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, রবিবার দুপুরেও সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছুঁড়তে থাকে পাকিস্তান। এদিন সন্ধেয় কুপওয়ারা জেলার তংধর ও কর্নাহ সেক্টরে পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন শুরু করায় চৌকিবাল গ্রামের এক মহিলা (শামিনা বেগম) ও এক ব্যক্তির (জাভেদ খান) মৃত্যু হয়। এছাড়া বছর আটের যে নাবালক মারা যান, তিনি টুমনা গ্রামের বাসিন্দা। একইসাথে পাকিস্তানের গোলা বর্ষনের জেরে মৃত শামিনা বেগমদের বাড়িতে আগুন লেগে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক আধিকারিকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে। এবিষয়ে এক প্রবীণ পুলিশ কর্তা জানান, “সেখানে ভারী গোলাবর্ষণ হয়েছিল এবং লকডাউন হওয়ার পরপরই পুলিশের দল উদ্ধার কাজের জন্য বেসামরিক অঞ্চলে পৌঁছেছিল। উভয় পক্ষ থেকেই গোলাগুলি চলছিল।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

