দেশে করোনা সংকটের জন্য় দায়ি মোদী সরকার, কটাক্ষ কমলনাথের

নিউজটাইম ওয়েবডেস্ক : সরকারের একাধিক পদক্ষেপ সত্তেও করোনা সংক্রমণ ঠেকানো কোন ভাবেই সম্ভব হচ্ছেনা। এই পরিস্থিতিতে ফের মোদী সরকারকে একহাত নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ। তাঁর কথায়, কেন্দ্র সরকারের জন্যই আজ গোটা দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা ভাইরাস। এমনকি সরকারের তরফে সঠিক সময়ে উপযুক্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও এদিন অভিযোগ তোলেন কমলনাথ। 

তবে শুধুমাত্র করোনা নয়, কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে বঞ্চিত করার পেছনেও মোদী সরকারের হাত আছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘মধ্যপ্রদেশ বিধানসভা যাতে সচল থাকে সেই লক্ষ্যেই সংসদ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। আমার নেতৃত্বাধীন মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করাই ছিল কেন্দ্রের অন্যতম লক্ষ্য।’

মার্চ মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ কংগ্রেসের বেশ কয়েয়কজন বিধায়ক। এরপরেই মধ্যপ্রদেশ সরকারের সংখ্যা গরিষ্ঠতা কমে। বেগতিক বুঝে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কমলনাথ। এবার ফের করোনার জন্য কেন্দ্রীয় সরকারকে কোঠগোড়ায় তুললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী। 

প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০০০। মৃতের সংখ্যাও ২৭০ অতিক্রম করেছে। তার মধ্য়ে এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা ৫৩২। এবং মৃতের সংখ্য়া ৩০-এর বেশি। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube