‘আগামী এক বছর আমরা কোন ব্র্যান্ড ব্যবহার করব না’, করোনা মোকাবিলায় বিশেষ দাওয়াই পদ্মনাভের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন। বন্ধ সমস্ত ব্যবসা-বাণিজ্য ও কলকারখানা। গৃহবন্দি থাকায় নিজেদের রুজি-রুটি জোগাড় করতে হিমসিম খাচ্ছেন বহু মানুষ। অর্থনীতির বিচারে এমনিতেই অনেকটা পিছিয়ে ভারত। তার মধ্য়ে এই সংকট যেন কাঁটার মতো গলায় আটকে রয়েছে। সবকিছু বন্ধের জেরে প্রতিদিন প্রায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে দেশের। আর এই আর্থিক সংকটের ফলে সব থেকে বেশি সমস্যায় পড়বেন মাঝারি ও ছোট ব্যাবসায়ীরা।  ঠিক কী করলে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব, তা নিয়ে একাধিক উপায় ইতিমধ্যে বাতলেছেন অর্থনীতিবিদরা। তবে এবার নিজের মতো করে এই সংকট থেকে মুক্তির দাওয়াই দিলেন, স্ক্রিপ্ট রাইটার তথা অভিনেতা পদ্মনাভ দাশগুপ্ত।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে পদ্মনাভ লেখেন, ‘আমার একটা প্রস্তাব আছে। আগামী এক বছর আমরা কোন ব্র্যান্ড ব্যবহার করব না। জামাকাপড় হাতিবাগান গড়িয়াহাট বা ভবানীপুরের দোকান থেকে কিনব। প্রসাধন থেকে শুরু করে মুদির যাবতীয় জিনিস ছোট ব্যবসায়ীদের থেকে কিনব। পৃথিবী জোড়া ব্র্যান্ড রা ঠিক সামলে নেবে কিন্তু আমার দেশের ছোট ব্যবসায়ীদের ভরসা আমরা। যদি সম্ভব হয় সমস্ত কেনাকাটার ক্ষেত্রে এই পাশে থাকা সম্ভব হয় তাহলে কিছুটা পাশে দাড়ানো যাবে।’ এখানেই শেষ না করে তিনি আরও লেখেন, ‘কিছু লোক শপিং মলে যাবেন তাদের আটকানোর ইচ্ছেও নেই। কিন্তু আমাদের মতো কিছু মানুষ যারা এখনো মনে করি আমাদের কিছু করার আছে , চেষ্টা করা যাক একটু। আমরা সবাই মিলে যদি এটা কিছুটা করা যায় অনেক মানুষ বেঁচে যাবেন।একটা ছোট দোকান থেকে জিনিস কিনলে একটা ছোট্ট মেয়ে হয়তো তার স্কুলটা যেতে পারবে, একজন বাবা তার পরিবারের জন্য একবেলার খাবার আনতে পারবেন। ভেবে দেখবেন যদি সম্ভব হয়।’

উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের পর লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেন। কিন্তু লকডাউনের মেয়াদ বাড়ানোর ফলে আরও বেশি সমস্যায় পড়বেন ছোট ব্য়াবসায়ীরা। তাই লকডাউন উঠলে কিভাবে তা সামাল দেওয়া হবে তা নিয়েই এবার  মুখ খুললেন পদ্মনাভ দাশগুপ্ত। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube