নিউজটাইম ওয়েবডেস্ক : এবার মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই গুনতে হবে কড়কড়ে ৫ হাজার টাকা। করোনা সংক্রমণ রুখতে এদিন এমনই সিদ্ধান্তের কথা ঘোযনা করল আহমেদাবাদ পুরসভা। করোনা সংক্রমণ এড়াতে সকলকেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে মোদী সরকার। কিন্তু কে শোনে কার কথা! দিন দিন লাফিয়ে লাফিয়ে সংক্রমণের সংখ্য়া বাড়লেও কোন ভ্রূক্ষেপ নেই সাধারণ মানুষের। তাই মাস্ক ব্যবহারের ক্ষেত্রে এবার প্রশাসনের তরফেই আরও কড়া ব্যবস্থা নেওয়া হল।
আহমেদাবাদ মিউনিসিপ্যাল কমিশনার বিজয় নেহরা রবিবার জানান, সকাল ৬ টার পর যাঁরাই বাইরে বেরোবেন তাঁদের মুখ-নাক ঢাকা দেওয়ার জন্য মাস্ক অবশ্যই থাকতে হবে। তবে কারও কাছে দোকানের কেনা মাস্ক না থাকলেও চলবে। সেক্ষেত্রে তাঁরা রুমাল, মোটা কাপড় বা বাড়িতে তৈরি মাস্কও পরতে পারেন। কিন্তু মাস্ক ছাড়া কাউকে রাস্তায় দেখতে পেলেই কোন কথা না শুনে মোটা অঙ্কের জরিমানা করা হবে। অথবা ওই ব্যক্তিকে হাজতবাসও করানোও হতে পারে। তবে শুধুমাত্র সাধারণ মানুষই নয়, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, দোকানদার সকলকেই এই নিয়ম মেনে চলতে হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গুজরাটের মধ্য়ে আহমেদাবাদেই এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্য়া বেশি। এখনও পর্যন্ত সেখানে কোভিড-১৯ পজেটিভ হয়েছে ২৬৬ জনের। করোনার আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১। তাই এই আক্রান্তের সংখ্যা যাতে ফের না বাড়ে তাই ইতিমধ্যে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে আহমেদাবাদ পুরসভার তরফে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

