নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনার কামড় বে়ড়েই চলেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে দেশে করোনা সংক্রমিত বেড়ে ৮,৩৫৬। এদের মধ্যে ৭১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ২৭৩ জনের। ভয়ঙ্কর এই ভাইরাসে মোকাবিলায় আগামী আরও দু’সপ্তাহ লকডাউনের পথেই দেশ। ইতিমধ্যেই ওড়িশা, পাঞ্জাব, বাংলা, কর্নাটক, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সরকার ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের প্রায় ৪ ঘন্টা ভিডিও বৈঠক হয়। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি দেশে আরও দু’সপ্তাহ লকডাউন বৃদ্ধির পক্ষে। তবে, যেসব অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ নেই সেখানে লকডাউন আংশিক শিথিল করা হতে পারে। সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
করোনা রোধে আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই যুক্তিতেই ৩০ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানবিকভাবেই লকডাউন জারির পক্ষে রাজ্য। নিয়ম মেনে খোলা থাকবে বাজার। এই পরিস্থিতিতে কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ৩৬ হাজার কোটি, জিএসটি বাবদ ১১ হাজার ২০০ কোটি সহ করোনা মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দাবি করেছে মমতা সরকার। বাংলায় করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫। এই সংখ্যা আগামী কয়েকদিন বাড়বে, কিন্তু এতে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, করোনায় মৃত্যুর সংখ্যায় ইটালিকে টপকে গেল আমেরিকা। সেদেশে মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের। যা বিশ্বে সর্বাধিক। আমেরিকায় মৃত্যুর সংখ্যা গ্রীষ্ম পর্যন্ত ২ লাখ ছাপিয়ে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইটালি ও স্পেনে করোনায় মৃত্যর হার যথাক্রমে ১৯, ৪৬৮ এবং ১৬,৩৫৩। গোটা বিশ্বে কোভিড-১৯ পজেটিভ ১৭ লাখেরও বেশি ও মৃত ১.৮ লক্ষ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

